ইতালিতে গার্ডেনার বা বাগান রক্ষণাবেক্ষণ কাজ প্রকৃতির মাঝে আয় করুন মাসে লাখ টাকা
ইউরোপে এই ইতালি অনেকের সপ্নের দেশ , যেখানে প্রতিটি বাড়ির সামনে একটি সুন্দর বাগান থাকা এটা ইতালির দেশের ঐতিহ্যের অংশ। এছাড়া ইতালির বিশাল বিশাল পাবলিক পার্ক, ঐতিহাসিক ভিলা এবং আঙ্গুর ক্ষেতগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন হয়। যারা প্রকৃতির মাঝে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য ইতালিতে গার্ডেনার বা বাগান রক্ষণাবেক্ষণ কাজটি অনেক লাভজনক এবং স্থায়ী একটি কাজ। ইতালিতে এই কাজকে বলা হয় ‘জার্দিনিয়েরে। আজ আমরা জানবো ইতালিতে বাগান পরিচর্যার কাজের ধরণ, বেতন এবং এই কাজে সফল হতে কোন কোন মেশিন চালানো শিখতে হবে।
ইতালিতে বাগান কাজের বিভিন্ন দিক
ইতালিতে বাগান রক্ষণাবেক্ষণের কাজ কেবল পানি দেওয়া বা ঘাস কাটার মধ্যে কাজ শেষ নয়:
ঘাস কাটা ও ছাঁটাই: বড় বড় মাঠের ঘাস সমান করা এবং ঝোপঝাড় নির্দিষ্ট মাপে ছাঁটাই করা।
গাছের ডিজাইন : শীত বা বসন্তকালে গাছের ডালপালা এমনভাবে কাটা যাতে সেগুলো নির্দিষ্ট ডিজাইনে বড় হয়। বিশেষ করে অলিভ গাছ ও ফুলের গাছের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ।
সেচ বা পানি ব্যবস্থা: বাগানে অটোমেটিক পানি দেওয়ার পাইপলাইন বা স্প্রিংকলার সিস্টেম বসানো এবং সেগুলো মেরামত করা।
গাছ নষ্ট হলে: বাগানের গাছে পোকা দমন করার জন্য নির্দিষ্ট কেমিক্যাল বা সার প্রয়োগ করা যাতে বাগান বা গাছের কোন ক্ষতি না হয়।
বাগানের কাজ করে ইতালইতে মাসে কত ইউরো আয় সম্ভব
বাগানের মালিদের বেতন সাধারণত কৃষি কাজের চুক্তির আওতায় থাকে। ২০২৬ সালের বর্তমানে
সহকারী গার্ডেনার : যারা নতুন কাজ শুরু করছেন কাজ জানেন না হেল্পার হিসেবে যাবেন ইতালিতে বাগান দেখাশোনার কাজে, তাদের মাসিক বেতন সাধারণত ১,৩০০ থেকে ১,৫০০ ইউরো যা বাংলা টাকায় ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা ।
দক্ষ গার্ডেনার: যারা আগ্র কাজ করছেন বাংলাদেশে বা ভিবিন্ন দেশে গাছের রোগ নির্ণয় করতে পারেন এবং বড় বড় ডিজাইনের কাজ বোঝেন, তাদের বেতন মাসে ১,৮০০ থেকে ২,৫০০ ইউরো ২ লাখ ৩৫ হাজার থেকে ৩ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ব্যক্তিগত কাজ : ইতালিতে অনেক প্রবাসী ভাই কোনো কোম্পানির পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন বাড়ির বাগান সপ্তাহে একদিন পরিষ্কার করে দেন। এতে প্রতি ঘণ্টায় ১০-১৫ ইউরো খুব সহজে পাওয়া যায়।
বাগানের কাজে যে মেশিনগুলো চালানো শিখতে হবে
ইতালিতে বাগান করার কাজগুলো সম্পূর্ণ আধুনিক মেশিনের ওপর নির্ভরশীল। এই মেশিনগুলো চালাতে পাড়লে আপনি খুব দ্রুত কাজ পাবেন:
লনামোয়ার : ঘাস কাটার বড় মেশিন যা হাতে ঠেলে বা গাড়ির মতো চালিয়ে নিতে হয়।
হেজ ট্রিমার : এটা বেড়া বা ঝোপ সমানভাবে কাটার ইলেকট্রিক বা পেট্রোল চালিত মেশিন।
চেইনস : বড় ডাল বা গাছ কাটার করাত। এটি চালানো খুব রিস্ক , তাই চালানোর আগে প্রশিক্ষণের প্রয়োজন হয়।
ব্লোয়ার: ঝরা পাতা বা ময়দা বাতাস দিয়ে সরিয়ে এক জায়গায় জমা করার মেশিন। এই তিন থেকে ৪ টা মেশিন এর কাজ জানলে আপনি ইতালিতে বাগানের দেখাশোনার কাজে যেতে পারেন ।
আরো পড়ুন …ইতালিতে গার্ডেনার বা বাগান রক্ষণাবেক্ষণ কাজ প্রকৃতির মাঝে আয় করুন মাসে লাখ টাকা
ইতালিতে ডেলিভারি বয় কাজ সাইকেল বা স্কুটারে খাবার পৌঁছে দিয়ে মাসে কত ইউরো আয় হয়
ইতালিতে কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রির কাজ বেতন কত এবং দেশ থেকে কী কী শিখে যাবেন
সিজনাল চাহিদা
বাগানের কাজ মূলত ঋতুভিত্তিক। তাই আপনার এই বিষয় গুলো জানা জরুরী
পিক সিজন: বসন্ত (মার্চ-মে) এবং গ্রীষ্মকাল হলো এই কাজের সবথেকে ব্যস্ত সময়। এই সময় অতিরিক্ত ওভারটাইম পাওয়া যায়। এই সিজনে আপনি ইতালিতে এই কাজে গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ।
অফ সিজন: শীতকালে ঘাস বড় হয় না, তাই এই সময় মূলত গাছের ডাল ছাঁটাই এবং সেচ ব্যবস্থা মেরামতের কাজ থাকে।
এই কাজে বিষাক্ত সার ও ধারালো যন্ত্র ব্যবহার করা হয়। সবসময় সেফটি গ্লাভস, চশমা এবং কান রক্ষার জন্য হেডফোন ব্যবহার করবেন। রোদে কাজ করার সময় প্রচুর পানি পান করবেন।
লাইসেন্স ও আইনি নিয়ম
ইতালিতে প্রফেশনাল গার্ডেনার হিসেবে কাজ করতে হলে আপনাকে সেখানের কিছু নিয়ম মানতে হবে:
সার্টিফিকেশন: বড় পার্ক বা ভিলাতে কাজ করতে অনেক সময় ‘সার্টিফিকেড বা ইতালি ভাষায় ডি মানুতেনতসিয়োনে’ প্রয়োজন হয়।
শপরিবেশ আইন: ইতালিতে যেখানে-সেখানে গাছের ডাল ফেলা নিষিদ্ধ। বর্জ্য নির্দিষ্ট জায়গায় ডাম্প করার নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে।
ইতালিতে গার্ডেনার বা বাগান দেখাশোনার কাজ প্রবাসীদের জন্য একটি স্বাধীন ও সম্মানজনক কাজ। আপনি যদি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং গাছের ভাষা বুঝতে পারেন, তবে ইতালির সৌন্দর্য বজায় রাখার কারিগর হিসেবে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। ধৈর্য ধরুন, মেশিন চালানো শিখুন ।

