গ্রিক সাইপ্রাস গাইড ২০২৬ ভিসা, খরচ, বেতন, কাজের সম্ভাবনা ও জীবনযাত্রার তথ্য
গ্রিক সাইপ্রাসে কাজের সুযোগ, ভিসা পাওয়ার নিয়ম, কাজের খরচ, সর্বনিম্ন বেতন, ম্যাপ ও সার্বিক জীবনযাত্রার এ টু জেড তথ্য বিস্তারিত জানুন।
ইউরোপীয় ইউনিয়নের অপরূপ সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস বহু বছর ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভৌগোলিক ও রাজনৈতিক জটিলতার কারণে দেশটি প্রধানত দুটি অংশে ভাগ করা হয়েছে যা আমরা অনেকে জানি না চলুন জেনে নেই । একটি অংশ তুর্কি সাইপ্রাস (উত্তর অংশ) এবং অপর অংশটি হলো ‘গ্রিক সাইপ্রাস’ বা ‘দক্ষিণ সাইপ্রাস’—যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। অনেক বাংলাদেশি কাজের সন্ধানে বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে এই দেশে যাওয়ার পরিকল্পনা করেন। তবে সাইপ্রাসের আইনি কাঠামো, ভিসার নিয়ম, বেতন কাঠামো এবং শেনজেন সংক্রান্ত বাস্তব পরিস্থিতি না জেনে হুট করে সিদ্ধান্ত নিলে বিপদে পড়ার ভয় থাকে। এই নিবন্ধে গ্রিক সাইপ্রাস গুরুত্বপূর্ণ টপিক ও প্রশ্নের সহজ ও স্পষ্ট উত্তর দেওয়া হলো, যাতে আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
গ্রিক সাইপ্রাস পরিচিতি
গ্রিক সাইপ্রাস বলতে মূল সাইপ্রাস প্রজাতন্ত্রকে Republic of Cyprus বোঝানো হয়। এটি একটি দ্বীপাঞ্চলীয় দেশ। এ অঞ্চলের জনসংখ্যা গ্রিক বংশোদ্ভূত এবং তারা গ্রিক ভাষায় কথা বলেন। আধুনিক অবকাঠামো, উন্নত জীবনযাত্রা ও উন্নত অর্থনীতি থাকার কারণে প্রবাসী কর্মীদের কাছে এর বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে বিষেশ করে বাংলাদেশের ভাইদের ।
গ্রিক সাইপ্রাস ভাষা কি
গ্রিক সাইপ্রাসের প্রধান অফিসিয়াল ভাষা হলো গ্রিক। তবে সরকারি কাজের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ইংরেজির ও অনেক ব্যাবহার রয়েছে। আপনি যদি এই দেশে কাজ করতে বা বাস করতে চান, তবে বেসিক লেভেলের ইংরেজি জানেন তাহলে আপনার দেখানে চলাফেরা করতে কোনো সমস্যা হবে না, তবে স্থানীয় পর্যায়ে স্থায়ী কাজের ক্ষেত্রে গ্রিক ভাষার কিছুটা প্রাথমিক জ্ঞান বা শেখে যাওয়া উচিত যাতে আপনি স্থানিয় লোকদের সাথে নিজের পরিচয় টা দিতে পাড়েন।
গ্রিক সাইপ্রাস কি শেনজেন?
অনেকে জানে না যে গ্রিক সাইফ্রাস সেঞ্জেন কি না । উত্তর হলো না, গ্রিক সাইপ্রাস এখনও পুরোপুরি ভাবে শেনজেন জোনের অধিনে নয়। এটি ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য হলেও শেনজেন এলাকার অংশ নয়। সুতরাং, আপনি যদি গ্রিক সাইপ্রাসের সাধারণ ভিসা বা রেসিডেন্স পারমিট পান, তবে সেই ভিসা দিয়ে সরাসরি ইউরোপের অন্যান্য শেনজেনভুক্ত দেশে (যেমন: জার্মানি, ফ্রান্স, ইতালি) প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে গেলে আপনাকে সেই দেশের ভিসা লাগবে ।
গ্রিক সাইপ্রাস কোথায় অবস্থিত
মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, সাইপ্রাস একটি ভূমধ্যসাগরীয় দ্বীপ। এটি তুরস্কের দক্ষিণ দিকে, সিরিয়া ও লেবাননের পশ্চিমে এবং গ্রিসের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের মূল অংশ জুড়ে গ্রিক সাইপ্রাস বিস্তৃত, যার ভৌগোলিক অবস্থান অত্যন্ত আকর্ষণীয়।
বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে ভিসা ক্যাটাগরি এবং এজেন্সির খরচের ওপর ভিত্তি করে খরচের বেশি কম হয়। সাধারণত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে টিউশন ফি, এয়ার টিকিট ও প্রসেসিং ফি মিলিয়ে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে, কাজের ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রসেসিং এজেন্সি বা দালালভেদে খরচের পরিমাণ হতে পারে ৭ থেকে ১০ লাখ টাকা বা তার চেয়েও বেশি। তবে অসাধু লোক বা দালালের ফাদে পড়া থেকে সাবধান থাকা জরুরি।
গ্রিক সাইপ্রাস কি ইউরোপ
হ্যাঁ, গ্রিক সাইপ্রাস ভৌগোলিকভাবে এই দেশ এশিয়ার কাছে হলেও রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণরূপে ইউরোপের একটি অংশ। ২০০৪ সালের ১ মে সাইপ্রাস প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। ২০০৮ সালে তারা নিজস্ব মুদ্রা পরিবর্তন করে ইউরো (Euro) গ্রহণ করে।
গ্রিক সাইপ্রাস কি শেনজেন হবে?
অনেকে যারা গ্রিক সাইপ্রাস যেতে চাই তাদের মনে প্রশ্ন জাগে আসলে এই দেশ সেঞ্জেন হবে বা সম্ভাবনা আক্সহে কি না । গ্রিক সাইপ্রাস দীর্ঘদিন ধরে শেনজেন অঞ্চলে যোগদানের জন্য আইনি ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি জোরদার করছে। তারা ইতোমধ্যে শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) সংক্রান্ত অনেক ধাপ পার করেছে। ভবিষ্যতে তারা শেনজেনভুক্ত দেশে পরিণত হওয়ার সম্ভাবনায় থাকলেও এটি বাস্তবায়নের নির্দিষ্ট চূড়ান্ত তারিখ এখন বলা সম্ভব না।
গ্রিক সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা
গ্রিক সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে যেতে হলে প্রথমে আপনাকে নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার ও ডিপার্টমেন্ট অব ল্যাবার কর্তৃক অনুমোদিত ওয়ার্ক পারমিট ইস্যু করাতে হবে। কৃষি খাত, কনস্ট্রাকশন, হোটেল অ্যান্ড ট্যুরিজম, ডেলিভারি এবং রেস্তোরাঁ খাতে প্রতিবছর প্রচুর বিদেশি কর্মী নেওয়া হয়। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরেই ভিসা আবেদনের এর কাজ শুরু করা যায়।
গ্রিক সাইপ্রাস টাকার মান কত
গ্রিক সাইপ্রাসে অফিসিয়াল মুদ্রা হিসেবে ইউরো ব্যবহৃত হয়। ১ ইউরোর সমান বাংলাদেশি টাকা মুদ্রাবাজার অনুযায়ী প্রতিদিন কিছুটা পরিবর্তন হয়। বর্তমানে ১ ইউরো সমান আনুমানিক ১২৫ থেকে ১২৮ বাংলাদেশি টাকা পর্যন্ত ওঠানামা করে।
গ্রিক সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত
অনেকে জানেন না যে গ্রিক সাইপ্রাস কোথায় অবস্থিত ভৌগোলিকভাবে বলতে গেলে সাইপ্রাস দ্বীপটি পশ্চিম এশিয়ায় অবস্থিত। তবে রাজনৈতিক, ঐতিহাসিক, প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক দিক থেকে এটি ইউরোপ মহাদেশেরই অন্তর্গত এবং ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর ভিতরে।
গ্রিক সাইপ্রাস বেতন কত
গ্রিক সাইপ্রাসে বেতন এর হিসাব করতে গেলে পেশা, অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভিত্তি করে বেতনের কম বেশি রয়েছে। সাধারণ শ্রমিকদের গড় আয় প্রতি মাসে ৮০০ থেকে ১,২০০ ইউরো। দক্ষ বা পেশাদার কাজের ক্ষেত্রে বেতন মাসে ১,৫০০ থেকে ২,৫০০ ইউরো তারও বেশি হতে পারে।
সাইপ্রাস থেকে কি ইউরোপ যাওয়া যায়
গ্রিক সাইপ্রাস ই হচ্ছে ইউরোপ তবে এটা সেঞ্জেন দেশ না ।আর আপনার প্রশ্ন যদি হয় “সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য শেনজেন দেশে সহজে যাওয়া যায় কি ন তাহলে উত্তর হলো শুধুমাত্র সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বা ভিসার ওপর ভিত্তি করে অন্য কোনো ইউরোপীয় দেশে সরাসরি কাজ করতে যাওয়া বা স্থায়ী হওয়া সম্ভব নয়। আপনি যদি অবৈধ না হয়ে বৈধ রেসিডেন্স ভিসায় থাকেন, তবে অন্যান্য দেশে ভ্রমণের জন্য আলাদা শেনজেন ভিসার আবেদন করতে হবে। যা সেঞ্জেন দেশের ক্ষেত্রে লাগে না ।
২০২৬ সালে কোন কোন দেশ সেনজেন ভুক্ত হবে
রোমানিয়া এবং বুলগেরিয়া সম্প্রতি শেনজেন জোনে কিছু টা আংশিকভাবে আকাশ ও সমুদ্রসীমার জন্য অন্তর্ভুক্ত হয়েছে এবং পূর্ণাঙ্গ যোগদানের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। সাইপ্রাসসহ কয়েকটি দেশ শেনজেনে যুক্ত হওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করছে, তবে আন্তর্জাতিক নিরাপত্তা আইন এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর তাদের চূড়ান্ত তারিখ নির্ভর করে।
গ্রিক সাইপ্রাস কি কাজের চাহিদা বেশি
সাইপ্রাসে নির্দিষ্ট কিছু পদে প্রবাসীদের জন্য কাজের ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে হোটেল, রেস্তোরাঁ, শেফ ও ক্লিনারের চাহিদা রয়েছে। এছাড়া নির্মাণ খাত (Construction) বিল্ডিং, কৃষি ্কাজে এবং আইটি ও ফাইন্যান্স সেক্টরে দক্ষ লোকের চাহিদা সবসময়ই থাকে। তবে আপনার কাজ জানা বা কোন স্কিল যদি থাকে আপনার জন্য ভিসা পাওয়া সহজ হয়ে যাবে ।
সাইপ্রাস কি একটি দেশ
হ্যাঁ, সাইপ্রাস বাংলাদের মত ই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আন্তর্জাতিকভাবে ‘Republic of Cyprus’ নামে এটি জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বীকৃত একটি স্বাধীন দেশ।
তুর্কি সাইপ্রাসের পতাকা কেমন দেখতে এবং সাইপ্রাসের রাজধানীর নাম কী
সাইপ্রাসের রাজধানী: সাইপ্রাসের রাজধানীর নাম হলো নিকোসিয়া আর একটি মজার বিষয় হলো, এই শহরটি বিশ্বজুড়ে একমাত্র রাজধানী যা দুটি দেশের সীমান্তে যুক্ত এর এক অংশে গ্রিক সাইপ্রাস এবং অপর অংশে তুর্কি সাইপ্রাস শাসন করে।

