সৌদি আরবে আবসার একাউন্ট খোলার নিয়ম
সৌদি আরব সরকার তাদের প্রায় সব সেবা এখন ডিজিটাল করে ফেলছে, যার আসল কেন্দ্রবিন্দু হলো ‘আপশার’ (Absher) পোর্টাল। একজন প্রবাসীর জন্য পাসপোর্ট বা আকামার যেমন তার মতোই গুরুত্বপূর্ণ হলো একটি সচল আপশার অ্যাকাউন্ট। আপনার আকামার মেয়াদ চেক করা থেকে শুরু করে ছুটির পেপার তৈরি, এমনকি কফিল পরিবর্তনের মতো বড় বড় কাজ এখন এই একটি অ্যাপের মাধ্যমেই করা যায়। আসলে বলতে গেলে সঠিক তথ্য না জানার কারণে অনেক প্রবাসী দালালের কাছে গিয়ে টাকা খরচ করেন, অথচ এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া সম্ভব। আজ আমরা জানবো কীভাবে আপশার অ্যাকাউন্ট খুলতে হয় এবং এই পোর্টালের মাধ্যমে আপনি কী কী তথ্য ও সেবা পেতে পারেন।
আজকের টাকার টাকার রেট
আজকের সোনার রেটআজকের সোনার রেট
১. আপশার (Absher) অ্যাকাউন্ট খোলার সঠিক পদ্ধতি
বর্তমান নিয়ম অনুযায়ী আপনি তিনটি উপায়ে আপশার অ্যাকাউন্ট খুলতে পারেন:
- সেলফ সার্ভিস মেশিন (Kiosk Machine): সৌদি আরবের বিভিন্ন শপিং মল, জাওয়াজাত অফিস এবং বিমানবন্দরে এই মেশিনগুলো থাকে। সেখানে আপনার আকামা নম্বর দিন দেওয়ার পরে আপনার ফোনে পিন কোডের একটা মেসেজ আসবে পিন কোড দিন আপনার দুই হাতের আঙুলের ছাপ (Fingerprint) দিন। এরপর আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড আসবে। সেটাই আপনার আবসার এর পাসওয়ার্ড এটা অবশ্যই মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন ।
- ব্যাংকের মাধ্যমে: আপনার যদি কোনো সৌদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে সেই ব্যাংকের অ্যাপ বা এটিএম বুথের মাধ্যমেও আপনি আপশার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
- অনলাইন পোর্টাল: শুরুতে www.absher.sa এ গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়, তবে আঙুলের ছাপ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই উপরের দুটি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করতে হবে।
২. আপশার থেকে কী কী গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়?
আপনার আপশার অ্যাকাউন্টে লগইন করলে আপনি নিচের তথ্যগুলো মুহূর্তের মধ্যে দেখতে পাবেন:
- আকামা স্ট্যাটাস (Iqama Status): আপনার আকামার মেয়াদ কবে কোন সময় শেষ হবে, তা এখান থেকে নির্ভুল ভাবে আপনি জানতে পারবেন।
- ভিসা সংক্রান্ত তথ্য: আপনার পাসপোর্টে কোনো এক্সিট-রিএন্ট্রি (ছুটির ভিসা) লাগানো হয়েছে কি না বা ফাইনাল এক্সিট লেগেছে কি না তা দেখতে পারবেন।
- ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি: আপনার নামে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে কি না বা আপনার নামে কোনো গাড়ি রেজিস্টার্ড আছে কি না তার বিস্তারিত তথ্য।
- ইন্স্যুরেন্স বা বিমা: আপনার হেলথ ইন্স্যুরেন্সের মেয়াদ কতদিন আছে তা দেখতে পারবেন
- শ্রমিক বা কফিল তথ্য: আপনার কফিলের নাম বা কোম্পানির নাম এবং আপনার পেশা কী দেওয়া আছে তা সব এখানে লেখা থাকবে।
- জরিমানাঃ আপনার নামে কোন ট্রাফিক জরিমানা বা গ্রামা আছে কি না তা দেখতে পারবেন।
৩. আপশারের মাধ্যমে যেসব কাজ করা যায়
একজন প্রবাসী হিসেবে আপনি আপশার ব্যবহার করে নিচের কাজগুলো নিজেই করতে পারবেন:
- ছুটি লাগানো বা চেক করা: কফিল ছুটি দিলে সেটি আপনি নিজেই প্রিন্ট করতে পারবেন।
- আকামা নবায়ন: যদিও এটি কফিলের কাজ, কিন্তু আপনার আকামা হয়েছে কি না তা আপনি এখান থেকে নিশ্চিত হতে পারবেন।
- ডিজিটাল আইডি (Digital Card): যদি আপনার কাছে প্লাস্টিক আকামা কার্ড না থাকে, তবে আপশার অ্যাপের ‘Digital ID’ দেখিয়ে আপনি যেকোনো চেকপোস্ট পার হতে পারবেন।
- জরিমানা চেক করা (Traffic Violations): আপনার নামে কোনো ট্রাফিক জরিমানা বা অন্য কোনো আইনি জরিমানা আছে কি না তা দেখা যায়।
- পাসপোর্ট তথ্য আপডেট (Tawasul): নতুন পাসপোর্ট বানালে সেই তথ্য আপশারে আপডেট করার জন্য আবেদন করা যায়।
৪. আপশার ব্যবহারের নিরাপত্তা সতর্কতা
আপশার অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত আইনি পরিচয় বহন করে
- পাসওয়ার্ড শেয়ার করবেন না: আপনার আপশারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কক্ষনো অন্য কাউকে দেবেন না। কেউ আপনার আপশার হ্যাক করলে আপনার নামে জাল ভিসা বা বড় ধরণের আইনি সমস্যা তৈরি করতে পারে।
- মোবাইল নম্বর পরিবর্তন: আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপশার খোলা, সেটি হারানো বা বন্ধ হতে দেবেন না। কারণ প্রতিবার লগইন করতে ফোনে ওটিপি (OTP) আসে। নম্বর হারিয়ে গেলে মেশিনে গিয়ে আবার আপডেট করতে হবে।
- সঠিক ওয়েবসাইট: সবসময় অফিসিয়াল সাইট বা ‘Absher’ অ্যাপ ব্যবহার করুন। ভুয়া কোনো লিঙ্কে আপনার তথ্য দেবেন না।
৫. নাফাত (Nafath) এবং আপশারের সম্পর্ক
বর্তমানে আপশারের সাথে ‘নাফাত’ (Nafath) অ্যাপ যুক্ত করা হয়েছে। কোনো ব্যাংকিং সেবা বা সিম কার্ড কিনতে গেলে আপশারের পাসওয়ার্ড দিয়ে নাফাত অ্যাপে গিয়ে ফেস ভেরিফিকেশন বা কোড নিশ্চিত করতে হয়। এটি সৌদি আরবের বর্তমান সবথেকে উন্নত নিরাপত্তা ব্যবস্থা।
আপশার কেবল একটি অ্যাপ নয়, এটি প্রবাসীদের জন্য একটি ডিজিটাল ঢাল। আপনার নিজের সব তথ্য আপনার কাছে থাকলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। বিশেষ করে আকামার মেয়াদ বা হুরুব সংক্রান্ত তথ্য চেক করার জন্য আপনাকে আর অন্য কারো ওপর নির্ভর করতে হবে না। আপনি যদি একজন সচেতন প্রবাসী হতে চান, তবে আজই নিজের আপশার অ্যাকাউন্টটি গুছিয়ে নিন। “প্রবাস গাইড” সব সময় আপনাকে ডিজিটাল প্রবাস জীবনে দক্ষ করে তুলতে সাহায্য করবে।


Pingback: নাফাত Nafath কি? প্রবাস গাইড - প্রবাস গাইড নাফাত Nafath অ্যাপ কী?