আজকের সোনার দাম বর্তমান বাজারে স্বর্ণ বা সোনার দাম প্রতি মুহূর্তেই আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আজকের সর্বশেষ সোনার রেট এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী দামের পার্থক্য নিচে দেওয়া হলো। বিশেষ করে যারা প্রবাস থেকে দেশে সোনার গয়না পাঠাতে চান বা বিনিয়োগ করতে চান, তাদের জন্য সঠিক দাম জানা অত্যন্ত জরুরি। নিচে বাংলাদেশ সোনার দাম দেওয়া আছে কত টাকা ভরি__
আজকের টাকার রেট
আজকের গোল্ড রেট চার্ট নিচে বাংলাদেশের দেওয়া আছে
LIVE UPDATEআজকের গোল্ড রেট
লোড হচ্ছে...আন্তর্জাতিক গোল্ড ক্যালকুলেটর (৯ দেশ)
০.০০
রিয়ালআন্তর্জাতিক স্বর্ণের দাম (প্রতি গ্রাম)দেশ ২৪K (গ্রাম) ২২K (গ্রাম) ২১K (গ্রাম) ১৮K (গ্রাম) ১৬K (গ্রাম) সৌদি আরব ৪৯৪.১৪ ▼ ৪৫২.৬৩ ৪৩২.৩৭ ৩৭০.৬১ ৩২৯.১০ দুবাই ৪৮৩.৯৩ ▼ ৪৪৩.২৮ ৪২৩.৪৪ ৩৬২.৯৫ ৩২২.৩০ মালয়েশিয়া ৫৩৭.২৩ ▼ ৪৯২.১০ ৪৭০.০৮ ৪০২.৯২ ৩৫৭.৮০ কাতার ৪৭৯.৬৫ ▼ ৪৩৯.৩৬ ৪১৯.৬৯ ৩৫৯.৭৪ ৩১৯.৪৫ বাহরাইন ৪৯.৫৫ ▼ ৪৫.৩৮ ৪৩.৩৫ ৩৭.১৬ ৩৩.০০ কুয়েত ৪০.৭৬ ▼ ৩৭.৩৩ ৩৫.৬৬ ৩০.৫৭ ২৭.১৪ ওমান ৫০.৬৭ ▼ ৪৬.৪১ ৪৪.৩৩ ৩৮.০০ ৩৩.৭৪ সিঙ্গাপুর ১৭০.৩৩ ▼ ১৫৬.০২ ১৪৯.০৪ ১২৭.৭৫ ১১৩.৪৪ যুক্তরাজ্য ৯৮.৩০ ▼ ৯০.০৪ ৮৬.০১ ৭৩.৭৩ ৬৫.৪৭
বাংলাদেশের স্থানীয় বাজার দর (BAJUS রেট)
০.০০
টাকাস্বর্ণের ক্যারেট (বাংলাদেশ) প্রতি গ্রাম (টাকা) প্রতি ভরি (টাকা) ২৪ ক্যারেট (99.9%) ২১,৪৩৫.৩৮ ৳ ২৫০,০২২ ৳ ২২ ক্যারেট (91.6%) ১৯,৬৩৪.৮০ ৳ ২২৯,০২০ ৳ ২১ ক্যারেট (87.5%) ১৮,৭৫৫.৯৫ ৳ ২১৮,৭৬৯ ৳ ১৮ ক্যারেট (75.0%) ১৬,০৭৬.৫৩ ৳ ১৮৭,৫১৭ ৳ ১৬ ক্যারেট (66.6%) ১৪,২৭৫.৯৬ ৳ ১৬৬,৫১৫ ৳
আজকের গোল্ড রেট
০.০০
রিয়াল| দেশ | ২৪K (গ্রাম) | ২২K (গ্রাম) | ২১K (গ্রাম) | ১৮K (গ্রাম) | ১৬K (গ্রাম) |
|---|---|---|---|---|---|
| সৌদি আরব | ৪৯৪.১৪ ▼ | ৪৫২.৬৩ | ৪৩২.৩৭ | ৩৭০.৬১ | ৩২৯.১০ |
| দুবাই | ৪৮৩.৯৩ ▼ | ৪৪৩.২৮ | ৪২৩.৪৪ | ৩৬২.৯৫ | ৩২২.৩০ |
| মালয়েশিয়া | ৫৩৭.২৩ ▼ | ৪৯২.১০ | ৪৭০.০৮ | ৪০২.৯২ | ৩৫৭.৮০ |
| কাতার | ৪৭৯.৬৫ ▼ | ৪৩৯.৩৬ | ৪১৯.৬৯ | ৩৫৯.৭৪ | ৩১৯.৪৫ |
| বাহরাইন | ৪৯.৫৫ ▼ | ৪৫.৩৮ | ৪৩.৩৫ | ৩৭.১৬ | ৩৩.০০ |
| কুয়েত | ৪০.৭৬ ▼ | ৩৭.৩৩ | ৩৫.৬৬ | ৩০.৫৭ | ২৭.১৪ |
| ওমান | ৫০.৬৭ ▼ | ৪৬.৪১ | ৪৪.৩৩ | ৩৮.০০ | ৩৩.৭৪ |
| সিঙ্গাপুর | ১৭০.৩৩ ▼ | ১৫৬.০২ | ১৪৯.০৪ | ১২৭.৭৫ | ১১৩.৪৪ |
| যুক্তরাজ্য | ৯৮.৩০ ▼ | ৯০.০৪ | ৮৬.০১ | ৭৩.৭৩ | ৬৫.৪৭ |
০.০০
টাকা| স্বর্ণের ক্যারেট (বাংলাদেশ) | প্রতি গ্রাম (টাকা) | প্রতি ভরি (টাকা) |
|---|---|---|
| ২৪ ক্যারেট (99.9%) | ২১,৪৩৫.৩৮ ৳ | ২৫০,০২২ ৳ |
| ২২ ক্যারেট (91.6%) | ১৯,৬৩৪.৮০ ৳ | ২২৯,০২০ ৳ |
| ২১ ক্যারেট (87.5%) | ১৮,৭৫৫.৯৫ ৳ | ২১৮,৭৬৯ ৳ |
| ১৮ ক্যারেট (75.0%) | ১৬,০৭৬.৫৩ ৳ | ১৮৭,৫১৭ ৳ |
| ১৬ ক্যারেট (66.6%) | ১৪,২৭৫.৯৬ ৳ | ১৬৬,৫১৫ ৳ |
আজকের সোনার দাম এবং প্রবাসীদের জন্য স্বর্ণ কেনার সম্পূর্ণ গাইড ২০২৬
প্রবাসী ভাই ও বোনদের জন্য প্রতিদিনের সোনার সঠিক আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য জানা খুব জরুরি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত থাকেন বাংলাদেশিদের মাঝে মধ্যে স্বর্ণ কেনার প্রতি একটি আলাদা আগ্রহ থাকে। অনেকে দেশে ফেরার সময় পরিবারের জন্য অলঙ্কার হিসেবে কিংবা ভবিষ্যতের একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনে থাকেন। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং ডলারের দামের ওপর ভিত্তি করে সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করে। আমাদের এই বিস্তারিত গাইডে আজকে আমরা সোনার ক্যারেটের পার্থক্য, বাংলাদেশে ব্যাগেজ রুলসের নিয়ম এবং প্রবাসীদের জন্য স্বর্ণ কেনার কিছু জরুরি সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । স্বর্ণ কেনার আগে সব বিষয় জেনে নেওয়া ভালো যাতে কেনার পড়ে কোন প্রবাসি ভাই বা বোনেরা বিপদে না পড়েন ।
১৮, ২২ এবং ২৪ ক্যারেট সোনার আসল পার্থক্য ও চেনার উপায় কি
আসলে আমরা অনেকে জানিনা সোনার ক্যারেট কি সোনার দোকানে গেলে আমরা সাধারণত ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট বা ২৪ ক্যারেট এই শব্দগুলো শুনে থাকি। নতুন ক্রেতা হিসেবে অনেকের মনেই প্রশ্ন জাগে, এগুলোর মধ্যে আসল পার্থক্য টা কী এবং কোনটি কেনা সবচেয়ে ভালো বা কোন টা খারাপ?
২৪ ক্যারেট সোনা : এটিকে বলা হয় ১০০% খাঁটি বা বিশুদ্ধ সোনা বাস্তবে ৯৯.৯% খাঁটি । ২৪ ক্যারেট সোনা অত্যন্ত নরম হয়। এই কারণে এই সোনা দিয়ে সরাসরি কোনো অলঙ্কার বা গয়না তৈরি করা সম্ভব হয় না। এটি সাধারণত সোনার বার এটা কিনে যারা সোনা তে ইনভেস্ট করে তাদের জন্য বা কয়েন আকারে বাজারে পাওয়া যায়। আপনি যদি পিওর সোনা কিনে বিনিয়োগ করতে চান, তবে ২৪ ক্যারেট কেনা সবচেয়ে ভালো। ২৪ ক্যারেট আমরা জানলাম এখন আসি ২২ ক্যারেটে ।
২২ ক্যারেট সোনা: অলঙ্কার বা গয়না তৈরির জন্য ২২ ক্যারেট সোনা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়। এতে ৯১.৬% খাঁটি সোনা থাকে এবং বাকি ৮.৪% অন্যান্য ধাতু যেমন তামা বা রুপা মেশানো হয়, যাতে সোনাটি শক্ত হয় এবং গয়নার ডিজাইন নিখুঁতভাবে টিকে থাকে। স্থায়িত্ব এবং উজ্জ্বলতার দিক থেকে গয়না বানানোর জন্য ২২ ক্যারেট সবার সেরা যে কোন ধরণের গইয়নার জন্য আপনি ২২ ক্যারেট সোনা কিনতে পারেন।
২১ ক্যারেট সোনা: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব ও দুবাইতে ২১ ক্যারেট সোনার গয়না অনেকপাওয়া যায়। এতে ৮৭.৫% খাঁটি সোনা থাকে। এর রঙ ২২ ক্যারেটের চেয়ে সামান্য একটু হালকা হলেও এটি অনেক টেকসই এবং মজবুত হয়।
১৮ ক্যারেট সোনা : ১৮ ক্যারেট সোনাতে খাঁটি সোনার পরিমাণ থাকে ৭৫% এবং বাকি ২৫% অন্য ধাতু থাকে। সাধারণত ভারী বা আধুনিক ডিজাইনের ডায়মন্ডের গয়না সেট করার জন্য অথবা হোয়াইট গোল্ডের জন্য ১৮ ক্যারেট সোনা বেশি ব্যবহার করা হয়। এর দাম বাকি ক্যারেটগুলোর চেয়ে অনেক কম হয়ে থাকে।
বিদেশ থেকে বাংলাদেশে সোনা আনার নতুন নিয়ম বা ব্যাগেজ রুলস
বিদেশে এত কষ্টের উপার্জিত টাকা দিয়ে সোনা কেনার পর সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে দেশের বিমানবন্দরে কাস্টমসের নিয়মকানুন নিয়ে। বাংলাদেশ সরকারের সর্বশেষ ব্যাগেজ রুলস অনুযায়ী একজন প্রবাসী কতটুকু সোনা ট্যাক্স ছাড়া এবং কতটুকু ট্যাক্স দিয়ে আনতে পারবেন, তা নিচে পরিষ্কারভাবে দেওয়া হলো:
স্বর্ণালঙ্কার বা গয়না আনার নিয়ম: একজন আন্তর্জাতিক যাত্রী বা প্রবাসী বাংলাদেশ বিমানবন্দর দিয়ে সর্বোচ্চ ১০০ গ্রাম (প্রায় ৮.৫ ভরি) ওজনের স্বর্ণালঙ্কার সম্পূর্ণ ট্যাক্স ছাড়া দেশে নিয়ে যেতে পারবেন। তবে মনে রাখতে হবে, এগুলো অবশ্যই অলঙ্কার বা গয়না হতে হবে। একি রকম অলঙ্কার বা একই রকম গয়না অতিরিক্ত পরিমাণে আনলে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাবসার উদ্দেশ্যে আনা হয়েছে বলে আপনাকে সন্দেহ করতে পারে।
সোনার বার আনার নিয়ম: অলঙ্কারের পাশাপাশি কোনো প্রবাসী যদি সোনার বার বা বিস্কুট আনতে চান, তবে তিনি সর্বোচ্চ ১১৭ গ্রাম ঠিক ১ ভরি বা ১০ তোল্লা ওজনের একটি বার সোনা নির্দিষ্ট শুল্ক বা ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এক্ষেত্রে প্রতি ভরির জন্য সরকার নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ শুল্ক (ট্যাক্স কাউন্টারে) পরিশোধ করে রশিদ বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
প্রবাসি ভাই বোন দের জন্যসতর্কতা: এত কষ্ট করে টাকা ইনকাম করে সোনা কিনবেব কিছু টাকা ট্যাক্স এর জন্য এমন কাজ যেমন , অতিরিক্ত সোনা গোপনে লুকিয়ে বা কাস্টমসকে না জানিয়ে আনার চেষ্টা করলে তা অবৈধ বা চোরাচালান হিসেবে গণ্য হবে। এর ফলে কাস্টমস কর্তৃপক্ষ আপনার পুরো সোনা বাজেয়াপ্ত করতে পারে এবং আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই সর্বদা নিয়মের মধ্যে থেকে বৈধভাবে সোনা আনুন করুন।
আরো পড়ুন ইতালিতে কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রির কাজ বেতন কত এবং দেশ থেকে কী কী শিখে যাবেন
প্রবাসী কল্যাণ কার্ড স্মার্ট কার্ড করার পূর্ণাঙ্গ নিয়ম ২০২৬
প্রবাসে ভাড়া গাড়িতে দুর্ঘটনা? পকেট থেকে টাকা দেওয়ার আগে ৩টি আইনি সুরক্ষা জেনে নিন
বাংলাদেশ সোনার দাম বাজুস এর ভূমিকা কি
বাংলাদেশে সোনার দাম কত হবে, তা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে BAJUS (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে, বাজুস দেশের বাজারেও অলঙ্কারের দাম পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে আপনি মনে রাখবেন, বাজুস যে দামটি নির্ধারণ করে, সেটি হলো প্রতি ভরি কাঁচা সোনার দাম। আপনি যখন কোনো দোকান থেকে অলঙ্কার কিনবেন, তখন এই মূল দামের সাথে দোকানদারের নিজস্ব মজুরি এবং সরকারের নির্ধারিত ভ্যাট যুক্ত হবে। তাই গয়না কেনার সময় শুধু সোনার দাম নয়, মজুরি কত কাটছে তাও হিসাব করে নেওয়া জরুরি।
প্রবাসে সৌদি দুবাই সোনা কেনার সময় জরুরি কিছু সতর্কতা জেনে নিন
মধ্যপ্রাচ্যের সোনার মান অনেক উন্নত এবং বিশ্বস্ত হলেও প্রবাসী হিসেবে সোনা কেনার সময় আপনার ল্যাপটপ বা মোবাইলে কিছু বিষয় আগে থেকেই চেক করে নেওয়া উচিত:
হলমার্ক চেক করুন: অনেক প্রবাসী জানে হলমার্ক কি আপনি যে ক্যারেটের সোনাই কিনুন না কেন, গয়নার ভেতরের অংশে বা বারের গায়ে ক্যারেটের স্ট্যাম্প বা হলমার্ক চিহ্ন যেমন ২২ ক্যারেটের জন্য 916 বা 22K খোদাই করা আছে কিনা তা ভালো করে দেখে নিন। এটি সোনার খাঁটিত্বের আন্তর্জাতিক প্রমাণ।
ডিজিটাল ক্যাশ মেমো বা রসিদ: সোনা কেনার পর দোকান থেকে দেওয়া রসিদ বা ইনভয়েসটি অত্যন্ত সাবধানে নিজের কাছে রেখে দিন। রসিদে সোনার ওজন, ক্যারেট, অলঙ্কারের নাম এবং দাম আলাদাভাবে স্পষ্ট লেখা থাকতে হবে। দেশে বিমানবন্দর পার হওয়ার সময় কাস্টমস এই রসিদ দেখতে চাইতে পারে।
লাইভ আন্তর্জাতিক রেট মেলানো: দোকানে যাওয়ার আগে আমাদের এই “প্রবাস গাইড” সাইট থেকে আজকের আন্তর্জাতিক রেটটি আপনার মোবাইলে দেখে নিন, যাতে দোকানদার আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো রেট দাম দাবি করতে না পারে।
সোনা প্রবাসীদের জন্য কেবল একটি শখের বস্তু নয়, এটি বিপদের চরম বন্ধু এবং একটি দীর্ঘমেয়াদী লাভজনক সম্পদ। সঠিক নিয়ম জেনে, ক্যারেট পরীক্ষা করে এবং দেশের আইন মেনে সোনা কেনা ও বহন করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। আপনার প্রবাস জীবনের প্রতিটি কষ্টার্জিত উপার্জনকে সুরক্ষিত রাখতে আমাদের “প্রবা্স গাইড” সবসময় আপনাকে সঠিক ও আসল তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


9টি মন্তব্য
Pingback: সৌদি আরবে আবশার (Absher) অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং এর সুবিধা গুলো জেনে নিন - আবশার কি এবসার কিভাবে খুলে
Pingback: নাফাত Nafath অ্যাপ কী? সৌদি প্রবাসীদের জন্য নাফাত কেন ব্যবহার করবেন তার পূর্ণাঙ্গ গাইড - নাফাত Nafath অ্য
Pingback: জর্ডান কাজের কন্টাক্ট পেপার আসল - প্রবাস গাইড না ভুয়া যাচাই করার উপায় ২০২৬
Pingback: সৌদি আরবে কথা বলার জন্য নিত্যপ্রয়োজনীয় - প্রবাস গাইড আরবি ভাষা ৫০০ বাক্য
Pingback: সৌদি আরবে বিভিন্ন ধরণের জরিমানা ও আইন ২০২৬ - প্রবাস গাইড
Pingback: বিদেশের হেল্পলাইন ও দূতাবাসের নাম্বার - প্রবাস গাইড সকল দেশের দূতাবাসের নাম্বার
Pingback: সৌদি আরবে কোম্পানির রেড-গ্রিন স্ট্যাটাস চেক - প্রবাস গাইড চেক করার নিয়ম ও বিস্তারিত গাইড
Pingback: সৌদি আরবে কফিল পরিবর্তন বা কাফালা হওয়ার সময় যা যা চেক করা বাধ্যতামূলক - প্রবাস গাইড
Pingback: সৌদি আরবে ১১,৩০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার - প্রবাস গাইড এক সপ্তাহের বড় অভিযান