সৌদি আরবে প্রবাস জীবনের এক বছরের এত কষ্টের টাকা আয় মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে যদি আপনার নামে বড় কোনো ‘মুখালাফা’ বা জরিমানা আইসা পড়ে। বর্তমান সৌদি সরকার ভিশন ২০৩০ সফল করতে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরণের আপোষ করছে না। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্যামেরার মাধ্যমে এখন ট্রাফিক এবং পাবলিক প্লেসে নিয়ম ভঙ্গ করলে সাথে সাথে মোবাইলে জরিমানার এসএমএস চলে আসে। অনেক প্রবাসী ভাই জানেন না কোন ভুলের জন্য কত টাকা জরিমানা হতে পারে। আজ আমরা সৌদি আরবের প্রধান কয়েকটি জরিমানা এবং সেগুলো থেকে বাঁচার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ট্রাফিক জরিমানা
প্রথমে আসি ট্রাফিক জরিমানা, সৌদি আরবে সব চাইতে বেশি যে জরিমানা টা আসে সেটা হলো ট্রাফিক আইন না মানলে। রাস্তায় এখন সিগন্যাল ছাড়াও ডজন ডজন খানেক ক্যামেরা বা ‘সাহের’ (Saher) লাগানো থাকে।
- সিগন্যাল অমান্য করা: লাল সিগন্যাল পার হলে এখন সরাসরি ৩,০০০ থেকে ৬,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা হয়।
- মোবাইল ব্যবহার: গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ধরলে (এমনকি ম্যাপ দেখার জন্য হলেও) ক্যামেরা আপনার ছবি তুলে নেবে এবং ৫০০ থেকে ৯০০ রিয়াল জরিমানা আসবে।
- সিট বেল্ট: সিট বেল্ট না বাঁধলে ড্রাইভার ও সামনের যাত্রীর জন্য ১৫০ থেকে ৩০০ রিয়াল জরিমানা।
- ভুল লেনে গাড়ি চালানো: এক লেন থেকে অন্য লেনে হুট করে চলে যাওয়া বা ইন্ডিকেটর ছাড়া লেন পরিবর্তন করলে বড় অংকের জরিমানা হতে পারে।
সিটি কর্পোরেশন বা বালাদিয়া জরিমানা
আপনি যদি কোনো দোকানে কাজ করেন বা ব্যবসা করেন, তবে বালাদিয়া নিয়মগুলো অনেক গুরুত্বের সাথে মানতে হবে: যেমন
- পরিচ্ছন্নতা: দোকানের সামনে ময়লা থাকলে বা ডাস্টবিন পরিষ্কার না রাখলে ১,০০০ থেকে ৫,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
- বালাদিয়া কার্ড: যারা হোটেল, মুদি দোকান বা নাপিতের কাজ করেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার কার্ড বা ‘বালাদিয়া কার্ড’ না থাকলে দোকান সিলগালা এবং বড় জরিমানা করা হয়।
- লাইসেন্স ছাড়া কাজ: দোকানের লাইসেন্স (রেল-কিপি) অনুযায়ী কাজ না করলে বা মেয়াদর ছাড়া লাইসেন্স নিয়ে ব্যবসা করলে অনেক কঠোর শাস্তির বিধান রয়েছে।
পাবলিক ডেকোরাম বা সামাজিক আচরণ বিধি
২০২৬ সালের বর্তমান আইনে মানুষ এর সাথে বাজারে বা রাস্থা ঘাটে আপনার আচরণের ওপরও জরিমানা হতে পারে:
- পোশাক-আশাক: হাফ প্যান্ট পরে বা গেঞ্জি ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করলে অথবা অন্যের বিরক্তি সৃষ্টি করলে লুংগি পড়লে ৫০ থেকে ১০০ রিয়াল থেকে শুরু করে জরিমানা হতে পারে।
- ছবি তোলা: অনুমতি ছাড়া কারো ছবি তুললে বা সরকারি স্থাপনার ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। এর জন্য মোটা অংকের জরিমানা ও জেলের বিধান আছে।
জরিমানা চেক করার এবং কমানোর নিয়ম
জরিমানা চলে আসলে ভয় পাবেন না, বরং আইনি পথ অনুসরণ করুন:
- কিভাবে চেক করবেন: আপনার আপশার অ্যাকাউন্টে লগইন করে ‘Violations’ অপশনে গিয়ে নিজের নামে কোনো জরিমানা আছে কি না চেক করুন।
- আপিল বা অভিযোগ করা: যদি আপনি মনে করেন আপনার জরিমানাটি ভুলবশত এসেছে (যেমন- আপনি সিট বেল্ট পরে ছিলেন কিন্তু ক্যামেরা ভুল ছবি নিয়েছে), তবে জরিমানার এসএমএস পাওয়ার ৩০ দিনের মধ্যে আপশারের মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারেন। অভিযোগ সঠিক প্রমাণিত হলে জরিমানা মাপ করা হয়।
- ছাড়ের সুবিধা: সৌদি সরকার মাঝেমধ্যে জরিমানার ওপর ২০% থেকে ৫০% পর্যন্ত ছাড় দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই সুবিধা পাওয়া যায়।
জরিমানা থেকে বাঁচার বিশেষ টিপস
- সচেতনতা: রাস্তায় চলার সময় সবসময় সিগন্যাল এবং স্পিড লিমিটের দিকে একটূ নজর দিন। মনে রাখবেন, একটি ছোট ভুল আপনার কয়েক মাসের বেতনের সমান হতে পারে।
- এসএমএস খেয়াল রাখা: আপনার মোবাইল নম্বরটি সবসময় সচল রাখুন যাতে কোনো জরিমানা আসলে সাথে সাথে জানতে পারেন।
- আইন মেনে চলা: আপনি যে কাজের ভিসায় এসেছেন, সেই কাজের বাইরে অন্য কাজ (যেমন- বাইরে কন্সট্রাকশন গাড়ী ধোয়া পান্ডা বা লুলুর সামনে গিয়ে গাড়ী ধোয়া বা সাপ্লাইয়ের কাজ) করবেন না, কারণ পুলিশি তদারকিতে ধরা পড়লে বড় জরিমানা হতে পারে।
প্রবাসি ভাই ও বোনেরা,
প্রবাসে আপনার প্রতিটি রিয়াল অনেক কষ্টের। আইন মেনে চলা কেবল জরিমানা থেকে বাঁচার জন্য নয়, এটি একজন সচেতন সুনাগরিকের পরিচয়। সৌদি আরবের ডিজিটাল আইনগুলো সম্পর্কে জানুন এবং নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। “প্রবাস গাইড” চায় আপনার প্রবাস জীবন হোক ঝামেলামুক্ত এবং সফল। নিয়ম জানুন, নিরাপদ থাকুন।
