ইতালিতে কৃষিকাজ ও সিজনাল ওয়ার্ক পারমিট ২০২৬ কাজের ধরন ও আয়ের পূর্ণাঙ্গ গাইড
ইউরোপের দেশ ইতালিতে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি ভাই সিজনাল কৃষি কাজ বা মৌসুমী কাজের ভিসায় গিয়ে থাকেন। ইতালির অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপড় নির্ভর, আর এই কৃষিখাতে শ্রমিকের চাহিদা অনেক ইতালি সরকার প্রতি বছর নির্দিষ্ট কোটায় বিদেশি শ্রমিক নেয়। আপনি যদি কৃষিকাজ বা সিজনাল কাজের জন্য ইতালি যেতে চান, তবে শুধু আপনাকে ভিসা পেলেই ত আর হবে না সেখানে গিয়ে আপনাকে কী কাজ করতে হবে, কত ঘণ্টা খাটতে হবে এবং মাস শেষে হাতে কত টাকা থাকবে—সেটি জানা সবথেকে জরুরি। আজ আমরা ইতালির কৃষিকাজের আদ্যোপান্ত এবং ২০২৬ সালের নতুন বেতন কাঠামো সম্পর্কে জানবো।
ইতালিতে সিজনাল বা কৃষিকাজের ধরন
ইতালিতে কৃষিকাজ বাংদেশের মত ধান কাটা বা শুধু মাটি কাটা নয় ইতালি দেশ অনেক আধুনিক ও যান্ত্রিক। আপনি যদি ইতালি কৃষি ভিসায় যান তাহলে সেখানে মূলত তিনটি প্রধান ধাপে কাজ ভাগ করা থাকেভ যেমন ,
ফল ও সবজি সংগ্রহ : আঙুর, আপেল, টমেটো, স্ট্রবেরি এবং অলিভ বা জলপাই তোলার কাজ সবথেকে বেশি পাওয়া যায় ইতালিতে। এটি সাধারণত রোদে বা খোলা মাঠে কাজ করতে হয়। আর এই কাজ বাংলাদেশিদের জন্য সহজ যদি আপনি বাংলাদেশে কোন কৃষি কাজ করে থাকেন ।
প্যাকিং ও বাছাই : বাগান থেকে ফল সংগ্রহ করে সেগুলো ফ্যাক্টরিতে এনে ধুয়ে-মুছে প্যাকেট করা। এটি ফল তুলার কাজের চেয়ে অনেক সহজ কারণ এটি শেডের নিচে বা কারখানার ভেতরে হয়। সেখানে ছায়া থাকে কোন রোদ নেই ।
গ্রিনহাউস নার্সারি: শীতকালেও ইতালিতে বিশেষ পদ্ধতিতে ইনডোর চাষাবাদ হয়, যেখানে চারা গাছ রোপণ এবং সার দেওয়ার কাজ থাকে অনেক ।
আরো পড়ুন-ইতালিতে ক্লিনিং ও হাউস-কিপিং কাজ কোথায় কাজ পাবেন এবং বেতন কত
সৌদি আরব থেকে ইউরোপ যাওয়ার উপায় ২০২৬ খরচ নিয়ম
ইতালিতে অটো মেকানিক কাজ গাড়ি মেরামতের দক্ষতা থাকলে আয়ের সুযোগ ও গ্যারেজ খোলার নিয়ম
ইতালিতে সিজনাল বা কৃষিকাজের বেতন মাসে কত ইউরো
ইতালিতে বেতন সাধারণত ঘণ্টার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী, একজন কৃষিশ্রমিকের বেতন নিচের মতো হতে পারে ,
ঘণ্টাপ্রতি বেতন: ইউরোপে কাজের সিস্টেম হলো আপনি ঘন্টা প্রতি কাজ করতে পারবেন দিন শেষে আপনাকে টাকা দিয়ে দিবে। এই কাজ ও এলাকাভেদে প্রতি ঘণ্টায় ৭ ইউরো থেকে ১০ ইউরো পর্যন্ত দেওয়া হয়। ইতালিতে কাজের নিয়ম ৮ ঘন্টা ১ সপ্তাহে আপনি ৪০ ঘন্টা মানে ৫ দিন কাজ করতে পারবেন । দুই দিন ছুটির দিন থাকে ।
মাসিক আয়: আপনি যদি কোন কম্পানিতে যান বা মাসিক চুক্তিতে কাজ করেন তাহলে দিনে ৮ ঘণ্টা কাজ করলে এবং সপ্তাহে ৫ দিন কাজ থাকলে মাসে মোটামুটি ১,২০০ ইউরো থেকে ১,৬০০ ইউরো যা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫৬ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকা আয় করা আপনার পক্ষে সম্ভব।
কওভারটাইম: কাজের ভিতরে আবার ওভার টাইম এর সুবিধা ও আছে কাজের সিজন যখন থাকে (যেমন- আঙুর তোলার সময়), তখন অনেক মালিক ওভারটাইম করতে দেন। এতে মাস শেষে আয় ২,০০০ ইউরো ছাড়িয়ে যেতে পারে।
ইতালিতে থাকা-খাওয়া ও অন্যান্য খরচ কত
ইতালিতে অনেক মালিক সিজনাল শ্রমিকদের জন্য থাকার জায়গা ফ্রিতে বা অল্প মূল্যে দেন। তবে খাবার খরচ নিজেকেই বহন করতে হয়।
আবাসন বা বাসা: যদি মালিক থাকার জায়গা না দেয়, তবে আপনি আপনার বন্ধুদের সাথে রুম শেয়ারিং করে থাকলে মাসে ২০০-৩০০ ইউরো খরচ হতে পারে।
খাবার: আপনি যদি ইতালিতে নিজে রান্না করে খান তাহলে মাসে ১৫০-২০০ ইউরোর বেশি খরচ হয় না। সব মিলিয়ে সব খরচ বাদে মাসে অন্তত ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
ইতালিতে সিজনাল ভিসার মেয়াদ ও সুবিধা কি
সিজনাল ভিসার মেয়াদ সাধারণত ৬ মাস থেকে ৯ মাস হয়ে থাকে। তবে এখানে এর একটি বিশাল সুযোগ ও রয়েছে যেমন,
কনভারশন বা পারমিট পরিবর্তন: আপনি যদি ইতালিতে গিয়ে নিয়মিত কাজ করেন এবং আপনার মালিক যদি খুশি হন, মালিক এর সারহে যদি ব্যবহার ভালো করেন মালিক আপনাকে ভালো জানে তবে তিনি আপনার ‘সিজনাল’ পারমিটকে ‘নন-সিজনাল’ বা স্থায়ী কাজের পারমিটে রূপান্তর করতে সাহায্য করতে পারেন। এতে আপনি পরবর্তী কয়েক বছর ইতালিতে থাকার বৈধ সুযোগ পাবেন কোন চিন্তা করতে হবে না তাই চেষ্টা করবেন আপনার মালিক এর সাথে ব্যবহার ভালো করতে থাকে খুশি রাখতে ।
আকামা বা পারমেসো : ইতালিতে যাওয়ার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ‘পারমেসো দি সোজর্নো’ বা রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে হবে, যা আপনার বৈধতার আসল প্রধান দলিল।
ইতালিতে সিজনাল কাজের জন্য দেশ থেকে কী কাজ শিখে যাবেন
ইতালিতে গিয়ে কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে না চাইলে দেশ থেকে কিছু প্রাথমিক প্রস্তুতি নিয়ে যান আপনার জন্য সহজ হবে যেমন,
আধুনিক কৃষি যন্ত্রপাতির ধারণা: ঘাস কাটার মেশিন বা ফল তোলার ছোট যন্ত্র কীভাবে চালাতে হয় তা ইউটিউবে দেখে নিতে পারেন। এইগুলা অনেক সহজ একবার দেখলেই আপনি পারবেন ।
ইতালিয়ান ভাষা: অন্তত ১ থেকে ১০০ পর্যন্ত গণনা এবং সাধারণ কিছু ভাষা শিখে যাওয়া ভালো যাতে আপনি চলতে পারেন । ভাষা জানা থাকলে মালিকের সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং বেতন বাড়ার সম্ভাবনা থাকে।
ইতালিতে কৃষিকাজ এর অনেক ডিমান্ড আছে এবং এতে আয়ের সুযোগও অনেক বেশি। তবে মনে রাখবেন, এটি শারীরিক পরিশ্রমের কাজ। ইউরোপের তীব্র শীত বা গরমে মাঠে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। একটা কথা দালালের চক্করে না পড়ে সরকারিভাবে বা বৈধ এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন যারা ইতালি আগে গেছে তাদের সাথে যোগাযোগ করুন। সঠিক দক্ষতা এবং ধৈর্য থাকলে ইতালির এই কৃষিকাজই হতে পারে আপনার ইউরোপে স্থায়ী হওয়ার প্রথম ধাপ।

