ইতালিতে অটো মেকানিক কাজ গাড়ি মেরামতের দক্ষতা থাকলে আয়ের সুযোগ ও গ্যারেজ খোলার নিয়ম
ইউরোপের ইতালিতে হচ্ছে গাড়ি উৎপাদনকারী দেশ ইতালি। ফিয়াট, ফেরারি, ল্যাম্বরগিনির মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের গাড়ি তৈরি করে ইতালি। এখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা যেমন বেশি, তেমনি সেগুলোর মেরামত রিপেয়ারিংয়ের জন্য দক্ষ মেকানিকের চাহিদাও অনেক বেশি। ইতালিতে একজন দক্ষ অটো মেকানিককে বলা হয় ‘মেক্কানিকো’ (Meccanico)। আপনি যদি বাংলাদেশ থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা গাড়ি মেরামতের কাজ শিখে ইতালিতে আসতে পারেন, তবে আপনি খুব কম সময়েই ইতালিয়ান সমাজে প্রভাবশালী ও সম্পদশালী হয়ে উঠতে পারবেন। আজ আমরা জানবো ইতালিতে অটো মেকানিকের বেতন, কাজের ধরণ এবং ভবিষ্যতে নিজের গ্যারেজ খোলার উপায়।
ইতালিতে অটো মেকানিক কাজের বিভিন্ন ক্ষেত্র
ইতালিতে অটোমোবাইল বা মেকানিক এর গুরুত্ব অনেক যদি আপনি একবার এই কাজের জন্য ইতালিতে যেতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইতালিতে মেকানিকের কাজের ধরণ আছে কিছু যে কোন একটা শিখতে পাড়লে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মেক্কানিকো: যারা গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স এ ধরণের যান্ত্রিক সমস্যাগুলো ঠিক করেন তাদের কে বলা হয়।
ইলেত্ত্রাওতো : যারা গাড়ির ইলেকট্রিক সিস্টেম, ড্যাশবোর্ড ডিসপ্লে এবং সেন্সরের কাজ করেন। বর্তমানে আধুনিক গাড়িতে এদের দাম সবচেয়ে বেশি।
গম্মিস্তা : যারা গাড়ির টায়ার পরিবর্তন এবং হুইল অ্যালাইনমেন্টের কাজ করেন। শীত ও গ্রীষ্ম—এই দুই ঋতু পরিবর্তনের সময় ইতালিতে এদের কোন দম ফেলার সময় থাকে না কাজ আছেই।
কারোৎসিয়েরিয়া : যারা গাড়ির বডির কাজ জানেন, ডেন্টিং ও পেইন্টিংয়ের কাজ করেন তারা রি কাজে যেতে পাড়েন।
ইতালিতে অটো মেকানিক কাজ গাড়ি মেরামতের বেতন
অটো মেকানিক এর কাজের আয় সাধারণ লেভার হেল্পারের কাজের চেয়ে অনেক বেশি হয়।
নতুন কর্মী : যারা শুরুতে সহকারী হিসেবে যোগ দেন, তাদের মাসিক বেতন সাধারণত ১,৪০০ থেকে ১,৮০০ ইউরো যা ১ লাখ ৯৫ হাজার থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা।
দক্ষ মেকানিক : যাদের এই কাজের ৫-১০ বছরের অভিজ্ঞতা য়াছে সব কাজ বুঝে সেই মেকানিকদের বেতন মাসে ২,৫০০ থেকে ৩,৫০০ ইউরো যা বাংলা টাকায় ৩ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকা বা তার বেশি হতে পারে।
আরো পড়ুন – ইতালিতে সেলসম্যান ও সুপারমার্কেট জব দোকানে কাজ পেতে যা জানা জরুরি এবং মাসিক আয়
ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজ কারিগরি দক্ষতায় আয় করুন মাসে ৩ লাখ টাকা পর্যন্ত
ইতালিতে গার্ডেনার বা বাগান রক্ষণাবেক্ষণ কাজ প্রকৃতির মাঝে আয় করুন মাসে লাখ টাকা
ইতালিতে দেশ থেকে কী কী কাজ শিখে যাবেন
ইতালিতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে এই নিচের কাজগুলো আপনি শিখে গেলে ক্যারিয়ারে গড়তে সুবিধা হবে :
স্ক্যানিং ও ডায়াগনস্টিক: ইতালিতে হাত দিয়ে দোষ বা গাড়ির সমস্যা খোঁজা হয় না, কম্পিউটার বা ওবিডি স্ক্যানার ব্যবহার করা হয়। এই আধুনিক টুলের ব্যবহার শিখে নিন।
হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি: ইতালিতে এখন ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ছে। ব্যাটারি ও মোটর সম্পর্কে বেসিক জ্ঞান থাকলে আপনার দাম কয়েক গুণ বেড়ে যাবে।
অটোমেটিক গিয়ারবক্স: ইউরোপের অধিকাংশ গাড়ি অটোমেটিক। এই গিয়ারবক্সের সেন্সর ও মেকানিজম শিখে আসা ।
ইতালিতে লাইসেন্স
নিরাপত্তা জুতা ও গ্লাভস: গ্যারেজে কাজ করার সময় বিশেষ জুতা ও পোশাক পরা বাধ্যতামূলক। আপনার কোনো ভুলে যদি গাড়ির ব্রেক বা চাকা খুলে যায়, তবে তার আইনি দায়ভার আপনাকে নিতে হবে। ধরেন আপনি গাড়ি মেরামত করে দিলেন রাস্তায় আবার একি সমস্যা দেখা দিল তাহলে সে দোষ বা জরিমানা আপনার উপর আসবে ।
সার্টিফিকেশন: ইতালিতে বড় ডিলারশিপে (যেমন- Fiat বা Audi) কাজ করতে হলে ভোকেশনাল ট্রেনিং বা মেকানিক্যাল ডিপ্লোমা থাকলে আপনি ভিআইপি ব্রান্ড এর কম্পানিতে কাজ করতে পারবেন তারা আপনাকে বাংলাদেশ থেকে খুজে নিবে এর আগে আপনার কাজ জানা থাকা লাগবে ।
ইতালিতে নিজের গ্যারেজ খোলার স্বপ্ন
ইতালিতে বা ইউরোপে ব্যাবসা করার কার না সপ্ন থাকে সবাই চাই তার একটা বিজনেস বা ব্যবসা হোক আর তাও আবার যদি হয় সেটা ইতালিতে তাহলে কেমম হয় । আপনি যদি ইতালিতে নিজের একটি গ্যারেজ খুলতে চান, তবে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে: যেমন ,
Partita IVA: এটি একটি ব্যবসায়িক লাইসেন্স যা আপনাকে নিয়মিত ট্যাক্স প্রদানের জন্য খুলতে হবে।
ক্যামেরা দি কমার্শিও : সেখানে আপনার ব্যবসা নিবন্ধন করতে হবে।
পরিবেশ ছাড়পত্র: ব্যবহৃত ইঞ্জিন অয়েল এবং টায়ার রিসাইক্লিং করার জন্য আপনাকে পরিবেশ দপ্তরের অনুমতি নিতে হবে। নিজের গ্যারেজ দিতে পারলে ইতালিতে মাসে লাখ লাখ টাকা আয় করা কোনো বড় বিষয় না।
আপনি যদি দেশ থেকে কাজ শিখে ইতালিয়ান ভাষাটা কিছুটা জেনে যেতে পারেন তাহলে আপনার লাইফ সেট । ধৈর্য ধরুন, আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখুন এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রেখে ইতালির বুকে যাওয়ার সপ্ন পূরণ করুন।

