গ্রিস ভিসা আপডেট ২০২৬: কাজের ভিসা, খরচ এবং নিয়মকানুন বিস্তারিত জানুন
গ্রিস হচ্ছে ইউরোপের অন্যতম সুন্দর একটা দেশ এবং ঐতিহাসিক একটি দেশ। বর্তমান সময়ে বাংলাদেশ শুধু নয় বিভিন্ন দেশের মানুষের কাছে ইউরোপ ঈর গ্রিস যাওয়া একটি বড় স্বপ্ন। বিশেষ করে যারা কাজের খোজে বা স্যাটাল হতে বিদেশে যেতে চান, তাদের জন্য এই দেশটি দারুণ সুযোগ তৈরি করছে। আপনি যদি ২০২৬ সালে গ্রিসে যাওয়ার কথা চিন্থাটা করেন , তবে আপনার জন্য সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।
অনেকেই গুগলে গ্রিস নিয়ে নানা বিষয় সার্চ করে থাকেন। সেই জন্য আপনাদের জন্য আজ এই গাইড যেমন—গ্রিস এর এখন টাইম, গ্রিস এর টাকার মান, গ্রিস কি সেনজেন ভুক্ত দেশ কিনা এবং গ্রিসের কাজের ভিসা পাওয়ার নিয়ম কি আসলে। আপনার মনে থাকা এই সব প্রশ্নের সহজ এবং সঠিক উত্তর নিয়ে আজকের এই বিস্তারিত গাইডটি সাজানো হয়েছে। তথ্যগুলো নিচে দেওয়া হলো যেন আপনি সহজেই সবকিছু বুঝতে পারেন।
গ্রিস দেশ পরিচিতি এবং ভৌগোলিক অবস্থান
আপনি যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেওয়া ভালো। গ্রিস দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক দেশ। একে অফিশিয়াল ভাবে হেলেনিক রিপাবলিক বলা হয়ে থাকে।
গ্রিস কোন মহাদেশে অবস্থিত?
আসলে অনেকে জানেন ই না যে গ্রিস কোথায় গ্রিস ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ। এটি ইউরোপের দক্ষিণ অংশে পড়ে এবং এর চারপাশ জুড়ে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত।
গ্রিস কি ইউরোপ কান্ট্রি
হ্যাঁ, গ্রিস ১০০% নিঃসন্দেহে একটি ইউরোপের দেশ। এটি ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম পুরনো সদস্য রাষ্ট্র।
গ্রিস কি সেনজেন ভুক্ত দেশ?
অনেকে এটা জানে না যে গ্রিস সেনজেন ভুক্ত দেশ কি না এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। উত্তর হলো, হ্যাঁ, গ্রিস একটি সেনজেন ভুক্ত দেশ। এর মানে হলো আপনি যদি গ্রিসের একটি বৈধ ভিসা পেয়ে যান আর আপনার কাছে যদি বৈধ ওয়ার্ক পারমিট থাকে , তবে আপনি গ্রিসসহ ইউরোপের আরও ২৯টি সেনজেন দেশে কোনো আলাদা ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারবেন এর জন্য কোন ভিসা লাগবে না । এটি আমাদের বাংলাদেশীদেরভ জন্য অনেক বড় একটি সুবিধা।
গ্রিস দেশ কেমন
সহজ কথায় বলতে গেলে গ্রিস অত্যন্ত চমৎকার সুন্দর এবং শান্ত একটি দেশ। এখানকার আবহাওয়া বাংলাদেশের মানুষের জন্য বেশ মানানসই, কারণ এখানে খুব বেশি ঠান্ডা বা শীত পড়ে না। গ্রিসের অর্থনীতি মূলত পর্যটন শিল্প এবং কৃষিকাজের ওপর অনেক বেশী নির্ভরশীল। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসেন। এখানকার স্থানীয় মানুষজন বেশ ভালো প্রবাসীদের অনেক সম্মান করেন।
গ্রিসের সময় এবং মুদ্রার মান
আপমি যদি বিদেশে লেনদেন করতে যান এবং যোগাযোগের জন্য সেই দেশের সময় ও টাকার রেট জানা থাকা দরকার। নিচে গ্রিসের বর্তমান সময়ের নিয়ম এবং টাকার মান নিয়ে আলোচনা করা হলো।
গ্রিস টাইম এবং এখন কয়টা বাজে
গ্রিসের সময় নির্ধারণ করা হয় পূর্ব ইউরোপীয় সময় অনুযায়ী। বাংলাদেশের সময়ের সাথে গ্রিসের সময়ের কয়েক ঘন্টার ব্যবধান আছে। বাংলাদেশ গ্রিসের চেয়ে ৩ ঘণ্টা এগিয়ে থাকে। মানে, বাংলাদেশে যখন দুপুর ৩টা বাজবে, গ্রিসে তখন দুপুর ১২টা বাজবে। তবে ইউরোপে গরমকাল এবং শীতকালে সময়ে ১ ঘণ্টার একটি পরিবর্তন আনা হয় (Daylight Saving)। তাই যোগাযোগের সময় মোবাইল বা ইন্টারনেটে বর্তমান সঠিক সময়টি একবার দেখে নেওয়া ভালো।
গ্রিস এর টাকার মান বা টাকার রেট কত?
যেহেতু গ্রিস ইউরোপের যেনজেন ভুক্ত একটা দেশ, তাই এখানকার অফিশিয়াল মুদ্রার নাম হলো ইউরো (Euro)। গ্রিসের আলাদা কোনো নিজস্ব টাকা নেই। প্রতিদিন আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে ইউরোর দাম ওঠানামা করে। ২০২৬ সালের বর্তমান হিসাব অনুযায়ী, ১ ইউরো সমান বাংলাদেশী টাকায় প্রায় ১২৫ থেকে ১২৮ টাকার কাছাকাছি হয়ে থাকে। আপনি যখন টাকা পাঠাবেন, তখন ব্যাংকের বা অনুমোদিত এক্সচেঞ্জের দৈনিক রেট চেক করে নেওয়া ভালো।
গ্রিস ভিসা আপডেট ২০২৬ এবং ভিসার প্রকারভেদ
২০২৬ সালে এসে গ্রিস সরকার তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার সিস্টেম আরও সহজ করেছে। আপনি বিভিন্ন ক্যাটাগরিতে গ্রিসের ভিসার জন্য আবেদন করতে পারেন।
গ্রিস কাজের ভিসা
গ্রিসে বর্তমানে কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট এবং ডেলিভারি সেক্টরে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। এই কাজের ভিসা পাওয়ার জন্য প্রথমে গ্রিসের একজন বৈধ মালিকের কাছ থেকে আপনাকে একটি কাজের অফার বা জব অফার লেটার যেটা কে (Work Permit) বলা হয় তা জোগাড় করতে হবে। মালিক যখন গ্রিসের স্থানীয় শ্রম মন্ত্রণালয় থেকে আপনার জন্য অনুমতি নিয়ে আসবে, তখন আপনি সেই কাগজপত্র দিয়ে বাংলাদেশে অবস্থিত গ্রিস দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সৌদি আরব থেকে ইতালি যাওয়ার উপায়: ভিসা প্রসেস, খরচ ও সম্পূর্ণ গাইডলাইন
আসল নাকি নকল? বিদেশের কাজের ভুয়া অফার লেটার চেনার ৫টি যান্ত্রিক ও আইনি উপায়
বিদেশ যাওয়ার আগে প্রস্তুতি: একজন সফল প্রবাসী হতে চাইলে আপনাকে যা যা করতে হবে
গ্রিস কৃষি ভিসা আবেদন
গ্রিসের অর্থনীতিতে কৃষি কাজে অনেক লোক প্রয়োজন। প্রতি বছর ফল ও সবজি তোলার মৌসুমে গ্রিসে প্রচুর কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। গ্রিস সরকার বিশেষ চুক্তির অধীনে বাংলাদেশ থেকে সিজনাল বা মৌসুমী কৃষি কর্মী নিয়ে থাকে। এই ভিসার মেয়াদ সাধারণত ১ থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে। কৃষি ভিসায় আসার পর নির্দিষ্ট সময় মাঠে বা খামারে কাজ করতে হয়। এই ভিসার বড় সুবিধা হচ্ছে এতে খরচের পরিমাণ অন্য ভিসার তুলনায় অনেক কম থাকে।
গ্রিস স্টুডেন্ট ভিসা
উচ্চ শিক্ষার জন্য গ্রিস একটি ভালো মাধ্যম হতে পারে। গ্রিসের বিশ্ববিদ্যালয় গুলোতে তুলনামূলক কম খরচে পড়াশোনা করা যায়। আপনি যদি ইন্টারমিডিয়েট বা অনার্স পাস করে থাকেন এবং আপনার যদি ইংরেজি ভাষা জানেন, তবে আপনি গ্রিসের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট-টাইম কাজ করার সুযোগ আছে।
গ্রিস টুরিস্ট ভিসা
আপনি যদি শুধু ঘুরার জন্য বা ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য যেতে চান, তবে আপনাকে গ্রিস টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনার ব্যাংকে ভালো পরিমাণ টাকা থাকতে হবে , আয়ের উৎস এবং ট্রাভেল হিস্ট্রি থাকা প্রয়োজন। টুরিস্ট ভিসায় গিয়ে সেখানে সরাসরি কোনো কাজ করা অবৈধ।
গ্রিস ভিসা আবেদন, খরচ এবং নিয়মকানুন
কিভাবে আবেদন করতে হয় আপনি যদি না জেনে আবেদন করেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই নিয়মগুলো ধাপে ধাপে জেনে নিন।
গ্রিস ভিসা আবেদন করার নিয়ম
১. চাকরি খোঁজা: প্রথমে আপনাকে ভালো কোনএজেন্সির বা অনলাইনের বিভিন্ন জব সাইট থেকে গ্রিসের একজন নিয়োগকর্তা বা মালিক খুঁজে বের করতে হবে।
২. ওয়ার্ক পারমিট সংগ্রহ: নিয়োগকর্তা আপনার সব কাগজ পত্র দেখে গ্রিস সরকারের কাছ থেকে আপনার নামে ক্লিয়ারেন্স বা ওয়ার্ক পারমিট ইস্যু করাবে।
৩. ডকুমেন্ট কি কি লাগবে : আপনার পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে), পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট এবং ছবি গোছাতে হবে।
৪. দূতাবাসে ফাইল জমা: সব কাগজপত্রের মূল কপি এবং ফটোকপি নিয়ে বাংলাদেশে গ্রিস ভিসার আবেদন কেন্দ্র বা দূতাবাসে নির্দিষ্ট ফি দিয়ে ফাইল জমা দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে।
গ্রিস ভিসা চেক করার উপায় কি
আপনার ভিসা আবেদনের বর্তমান অবস্থা কী এটা দেখা অনেক সহজ, তা আপনি অনলাইনেই ঘরে বসে নিজেই চেক করতে পারবেন। ভিসার ফাইল জমা দেওয়ার সময় আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার বা পাসপোর্ট নম্বর দেওয়া হবে। গ্রিস ভিসার অফিশিয়াল ট্র্যাকিং ওয়েবসাইটে গিয়ে সেই নম্বর এবং আপনার জন্মতারিখ দিলেই আপনার পাসপোর্টটি এখন কোন পর্যায়ে আছে তা পরিষ্কার দেখতে পারবেন।
গ্রিস ভিসা তৈরি করতে মোট খরচ কত হয়
ভিসার খরচ সম্পূর্ণ নির্ভর করে আপনি আসলে কোন উপায়ে এবং কিসের ভিসায় যাচ্ছেন তার ওপর। সরকারিভাবে যদি কৃষি ভিসায় যাওয়ার সুযোগ পেয়ে যান, তাহলে আপনার খরচ অনেক কম হয়ে যাবে, যা সাধারণত ২ থেকে ৩ লাখ টাকার মধ্যে হয়ে থাকে। তবে বেসরকারিভাবে বা এজেন্সির মাধ্যমে বা দালাল ধরে যদি কাজের ভিসা নিয়ে যেতে চান তবে আপনার খরচ অনেক বেড়ে যাবে। সব মিলিয়ে কাজের ভিসার পেছনে প্রায় ৭থেকে ১০ লাখ টাকার মতো খরচ হতে পারে। অতিরিক্ত লেনদেনের করার সময় লিখিত প্রমাণ বা চুক্তিপত্র রাখবেন যাতে পড়ে কোনো প্রতারণার শিকার হতে না হয়।
গ্রিস বনাম সাইপ্রাস: একটি জরুরি তথ্য
অনেকে আমাকে বলছেন গ্রিস সাইপ্রাস কি একি দেশ উত্তর হলো না
গ্রিস আর সাইপ্রাস সম্পূর্ণ আলাদা দুটি স্বাধীন দেশ।
মিল আছে ভাষার দিক দিয়ে সাইপ্রাস দেশের একটি বড় অংশের মানুষ গ্রীক ভাষায় কথা বলে এবং তাদের সংস্কৃতির সাথে গ্রিসের অনেক মিল রয়েছে।
ভিসার তফাত: গ্রিস একটি পূর্ণ সেনজেন ভুক্ত দেশ, কিন্তু সাইপ্রাস এখনো সেনজেন এর পূর্ণ সদস্য নয়। তাই গ্রিসের ভিসা দিয়ে আপনি ইউরোপের অন্য দেশে সহজে যেতে পারলেও, সাইপ্রাসের ভিসা দিয়ে সরাসরি অন্য সেনজেন দেশে যেতে পারবেন না। এই বিষয়টি গ্রিসে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন।
শেষ কথা
২০২৬ সালে এসে ইউরোপের দেশ গ্রিস সাধারণ কর্মীদের জন্য একটি ভ্লো সুযোগ দিয়েছে। আপনি যদি সঠিক নিয়মে, বৈধ কাগজপত্র নিয়ে এবং ভালো কোনো কাজের দক্ষতা নিয়ে গ্রিসে যেতে পারেন, তবে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে পারে। কোনো দালালের ফান্দেনা পড়বেন না ভুয়ো বা নকল ওয়ার্ক পারমিট দিয়ে আবেদন করবেন না। সবসময় সরকারি নোটিশ এবং গ্রিস দূতাবাসের অফিশিয়াল তথ্যের ওপর ভরসা রাখুন। সঠিক পথে এগিয়ে যান এবং আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করুন।
প্রবাস গাইড।

