আজকের স্বর্ণের দাম আন্তর্জাতিক ও বাংলাদেশ
প্রবাস জীবনে আমাদের ইনকামের একটি বড় অংশ আমরা জমানোর চেষ্টা করি। সঞ্চয়ের মাধ্যম হিসেবে সোনা বা স্বর্ণ যুগ যুগ ধরে বিশ্বজুড়ে বিশ্বস্ত। অনেক প্রবাসীই দেশে টাকা পাঠানোর পাশাপাশি গোল্ড বা স্বর্ণ কেনার প্রতি অনেক আগ্রহী থাকেন। তবে প্রতিদিনের অস্থির বাজারে সোনার দর সম্পর্কে সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা প্রবাসে থেকে সোনা কেনেন বা বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এই বাজারের হালচাল বোঝা প্রয়োজন। আর এখন স্বর্ণ দাম হুট করে কমে যাচ্চে আবার বেড়ে যাচ্চে ।
আরো পড়ুন –আজকের ভিবিন্ন দেশের টাকার রেট
ইতালিতে ক্লিনিং ও হাউস-কিপিং কাজ কোথায় কাজ পাবেন এবং বেতন কত
আজকের গোল্ড রেট চার্ট নিচে বাংলাদেশের দেওয়া আছে
আজকের গোল্ড রেট
০.০০
রিয়াল| দেশ | ২৪K (গ্রাম) | ২২K (গ্রাম) | ২১K (গ্রাম) | ১৮K (গ্রাম) | ১৬K (গ্রাম) |
|---|---|---|---|---|---|
| সৌদি আরব | ৪৯৪.১৪ ▼ | ৪৫২.৬৩ | ৪৩২.৩৭ | ৩৭০.৬১ | ৩২৯.১০ |
| দুবাই | ৪৮৩.৯৩ ▼ | ৪৪৩.২৮ | ৪২৩.৪৪ | ৩৬২.৯৫ | ৩২২.৩০ |
| মালয়েশিয়া | ৫৩৭.২৩ ▼ | ৪৯২.১০ | ৪৭০.০৮ | ৪০২.৯২ | ৩৫৭.৮০ |
| কাতার | ৪৭৯.৬৫ ▼ | ৪৩৯.৩৬ | ৪১৯.৬৯ | ৩৫৯.৭৪ | ৩১৯.৪৫ |
| বাহরাইন | ৪৯.৫৫ ▼ | ৪৫.৩৮ | ৪৩.৩৫ | ৩৭.১৬ | ৩৩.০০ |
| কুয়েত | ৪০.৭৬ ▼ | ৩৭.৩৩ | ৩৫.৬৬ | ৩০.৫৭ | ২৭.১৪ |
| ওমান | ৫০.৬৭ ▼ | ৪৬.৪১ | ৪৪.৩৩ | ৩৮.০০ | ৩৩.৭৪ |
| সিঙ্গাপুর | ১৭০.৩৩ ▼ | ১৫৬.০২ | ১৪৯.০৪ | ১২৭.৭৫ | ১১৩.৪৪ |
| যুক্তরাজ্য | ৯৮.৩০ ▼ | ৯০.০৪ | ৮৬.০১ | ৭৩.৭৩ | ৬৫.৪৭ |
০.০০
টাকা| স্বর্ণের ক্যারেট (বাংলাদেশ) | প্রতি গ্রাম (টাকা) | প্রতি ভরি (টাকা) |
|---|---|---|
| ২৪ ক্যারেট (99.9%) | ২১,৪৩৫.৩৮ ৳ | ২৫০,০২২ ৳ |
| ২২ ক্যারেট (91.6%) | ১৯,৬৩৪.৮০ ৳ | ২২৯,০২০ ৳ |
| ২১ ক্যারেট (87.5%) | ১৮,৭৫৫.৯৫ ৳ | ২১৮,৭৬৯ ৳ |
| ১৮ ক্যারেট (75.0%) | ১৬,০৭৬.৫৩ ৳ | ১৮৭,৫১৭ ৳ |
| ১৬ ক্যারেট (66.6%) | ১৪,২৭৫.৯৬ ৳ | ১৬৬,৫১৫ ৳ |
কেন স্বর্ণে বিনিয়োগ করবেন
স্বর্ণ হলো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষাকবচ। যখন বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়, তখন কাগজের মুদ্রার মান কমলেও সোনার দাম সাধারণত স্থির থাকে বা বৃদ্ধি পায়। প্রবাসে এর রোদে পুরে পরিশ্রম করা প্রতিটি রেমিট্যান্স যোদ্ধার জন্য নিজের কষ্টার্জিত টাকার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অনেক প্রবাসী বিয়ে বা ভবিষ্যতের জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে স্বর্ণ সংগ্রহ করে থাকেন। তাই কেনার আগে তাদের স্বর্ণের দাম জেনে নেওয়া দরকার ।
সোনার দর কীভাবে নির্ধারণ করা হয়
অনেকেই জানতে চান, আজ সোনার দাম কত? কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর প্রতিদিন পরিবর্তন হয় সেটা হয়তো আপনি জানেন না। সোনার দাম নির্ধারিত হয় মূলত আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে। এর সাথে যুক্ত হয় স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কমিশন এবং মজুরি খরচ। এখানে আমাদের আন্তর্জাতিক রেট এবং বাংলাদেরর রেট দেওয়া আছে । বিশ্ববাজারে স্বর্ণের দর নির্ধারণে কয়েকটি বিষয় ভূমিকা রাখে। প্রথমত, মার্কিন ডলারের মান। ডলার শক্তিশালী হলে সাধারণত সোনার দর কমে যায়। দ্বিতীয়ত, ভূ-রাজনৈতিক অস্থিরতা । যেমন, বিশ্বে কোনো যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকট তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন, ফলে দাম বেড়ে যায়। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার হার।
প্রবাসীদের জন্য সচেতনতা স্বর্ণে কেনার আগে
আপনারা যারা সৌদি আরব বা অন্য দেশে কাজ করছেন, তারা হয়তো দেখছেন যে বিভিন্ন গয়নার দোকানে দর ভিন্ন ভিন্ন হতে পারে। এর মূল কারণ হলো ‘ক্যারেট’ বা সোনার বিশুদ্ধতা। ২৪ ক্যারেট হলো সবচেয়ে বিশুদ্ধ সোনা, যা সাধারণত কয়েন বা বার হিসেবে কেনা হয় সেটা দিয়ে গয়না তৈরি করা হয় না। আর গয়না তৈরির জন্য সাধারণত ২২ ক্যারেট বা ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। কেনার সময় অবশ্যই দোকান থেকে ক্যাশ মেমো সংগ্রহ করবেন এবং বিশুদ্ধতার সনদ চেয়ে নেবেন। অনেক সময় না বুঝে কিনলে পরবর্তীতে বিক্রি করার সময় বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই নির্ভরযোগ্য পরিচিত দোকান ছাড়া সোনা না কেনাই ভালো।
সঠিক সময়ে কেনার কৌশল
স্বর্ণের দাম হুট করে অনেক বেড়ে গেলে তখন না কেনাই বুদ্ধিমানের কাজ। বরং বাজার কিছুটা নিচে নামলে বা দাম কমলে তখন কেনার চেষ্টা করুন। মাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে বাজারের ট্রেন্ড পর্যবেক্ষণ করুন। আমাদের প্ল্যাটফর্মে আমরা নিয়মিত সোনার বাজার দর আপডেট করার চেষ্টা করি, যা আপনাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তবে মনে রাখবেন, প্রতিদিনের রেট জানার জন্য স্থানীয় আরবি বা ইংরেজি নিউজপেপার এবং বিশ্বস্ত জুয়েলারি শপগুলোর ওয়েবসাইট দেখা আপনার জন্য সবচেয়ে ভালো।
স্বর্ণে বিনিয়োগের সতর্কতা
আপনি কি গয়না কেনার জন্য সোনা কিনছেন, নাকি বিনিয়োগের জন্য?
যদি বিনিয়োগের জন্য হয়, তবে গয়না না কিনে গোল্ড বার বা কয়েন কেনা অনেক বেশি লাভজনক। কারণ গয়নার ক্ষেত্রে মজুরি খরচ অনেক বেশি পড়ে যায়, যা বিক্রির সময় ফেরত পাওয়া যায় না। প্রবাস গাইড সবসময় আপনাদের পরামর্শ দেয়—বিনিয়োগ করার আগে বাজার ভালোভাবে যাচাই করে নিন তারপড় সোনা কিনেন। অবৈধ বা অপরিচিত কারো কাছ থেকে সোনা কেনা থেকে বিরত থাকুন। এতে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে আপনাকে পিতল এর বার দিয়ে সোনার দাম নিয়ে নিবে আর অনেকে লোভে পড়ে এইগুলা কম দাম্র কিনে যা পড়ে প্রতারিত হয়। এছাড়া স্বর্ণ কেনার পর সেটি যথাযথভাবে সংরক্ষণ করুন। লকার বা নিরাপদ স্থানে রাখা অত্যন্ত প্রয়োজন।
পরিশেষে, স্বর্ণ বিনিয়োগ বা শখের বস্তু যাই হোক না কেন, স্বর্ণ একটি মূল্যবান সম্পদ। প্রবাসে আপনাদের প্রতিটি মুহূর্তের পরিশ্রমের যেন সঠিক মূল্যায়ন হয়, সেই প্রত্যাশা করি। বাজার পরিস্থিতি বুঝে, ধৈর্য ধরে এবং সঠিক মাধ্যম ব্যবহার করে আপনাদের সম্পদ বৃদ্ধি করুন। আপনাদের আর্থিক স্বাধীনতা এবং সমৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। তাই যখনই স্বর্ণ কেনার কথা ভাববেন, তাড়াহুড়ো না করে বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্তে পৌঁছান। আপনাদের পরিশ্রমের ফসল নিরাপদ থাকুক, এই কামনাই করি। সঠিক তথ্যের মাধ্যমে স্মার্ট বিনিয়োগকারী হয়ে উঠুন এবং প্রবাস জীবনেও স্বচ্ছলতা বজায় রাখুন। সোনার দর সম্পর্কে আরো নিয়মিত আপডেট পেতে আমাদের প্রবাস গাইডের সাথে থাকুন ।

