ফ্রান্স ভিসা আবেদন, খরচ ও প্রসেসিং গাইড ২০২৬ বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ নিয়ম
ইউরোপের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় দেশ হলো ফ্রান্স। উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পর্যটন যেকোনো উদ্দেশ্যেই প্রতি বছর অনেক বাংলাদেশি ফ্রান্সে যাওয়ার স্বপ্ন দেখেন। ফ্রান্স যেহেতু একটি সেনজেন (Schengen) ভুক্ত দেশ, তাই এর একটি ভিসা দিয়ে আপনি ইউরোপের আরও ২৬টি দেশে অনায়াসে কোন ভিসা ছাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে সঠিক তথ্যের অভাব এবং ভুল উপায়ে আবেদন করার কারণে অনেকেই কাঙ্ক্ষিত ভিসাটি পান না। আজকের এই আর্টিকেলে আমরা ২০২৬ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী ফ্রান্স ভিসার সব বিষয় নিয়ে আলোচনা করব।
ফ্রান্স ভিসা আবেদন ২০২৬ নতুন নিয়ম ও পদ্ধতি
বাংলাদেশ থেকে ফ্রান্সের ভিসার জন্য আবেদন করার পুরো প্রক্রিয়াটি এখন ডিজিটাল হয়ে গেছে। আবেদন করার জন্য চধাপগুলো নিচে দেওয়া হলো
অনলাইন রেজিস্ট্রেশন: প্রথমে আপনাকে ফ্রান্স সরকারের অফিসিয়াল ভিসা পোর্টাল (France-Visas) এ গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
আবেদন ফরম পূরণ: France-Visas পোর্টালে লগইন করে আপনার পাসপোর্ট এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ক্যাটাগরি ট্যুরিস্ট,নাকি স্টুডেন্ট, বা ওয়ার্ক পারমিট সিলেক্ট করে নির্ভুলভাবে অনলাইন ফরমটি পূরণ করতে হবে। কোন ভুল করা যাবে না ।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং: ফরম পূরণ শেষ হলে বাংলাদেশে ফ্রান্সের অফিশিয়াল ভিসা প্রসেসিং পার্টনার VFS Global-এর মাধ্যমে বায়োমেট্রিক আঙুলের ছাপ ফ্রিংগারপ্রিন্ট ও ছবি দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় বুক করতে হবে।
ডকুমেন্ট সাবমিশন: নির্ধারিত দিনে ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে প্রিন্ট করা আবেদন ফরম, পাসপোর্ট এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় মূল কাগজপত্র জমা দিতে হবে।
ফ্রান্স ভিসা খরচ কত টাকা লাগবে
ফ্রান্স ভিসার মোট খরচ মূলত তিনটি ভাগে বিভক্ত আছে: ১ এম্বাসি ফি, ২ ভিএফএস গ্লোবাল সার্ভিস ফি এবং ৩ অন্যান্য খরচ যেমন: ইন্সুরেন্স, নোটারি ইত্যাদি।
ফ্রান্স এম্বাসি ভিসা ফি সাধারণ ট্যুরিস্ট ভিসার জন্য এম্বাসি ফি সাধারণত ৮০ ইউরো বাংলা টাকা প্রায় ১০,০০০ থেকে ১১,০০০ টাকার মত, যা এক্সচেঞ্জ রেটের ওপর নির্ভর করে। বাচ্চাদের জন্য এই ফি কিছুটা কম ৪০ ইউরো। দীর্ঘমেয়াদি বা স্টুডেন্ট ভিসার জন্য এটি ৯৯ ইউরো বা তার বেশি হতে পারে।
VFS সার্ভিস চার্জ: ভিসা সেন্টারের সেবা ব্যবহারের জন্য আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৩৫ ইউরো সমপরিমাণ টাকা দিতে হয়VFSকে ।
ভ্রমণ এর জন্য ইন্সু্রেন্স সেনজেন ভিসার জন্য সর্বনিম্ন আপনাকে ৩০,০০০ ইউরো কভারেজ সম্পন্ন একটি হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক, যার খরচ ৩,০০০ থেকে ৫,০০০ টাকা হতে পারে।
সাভধানতা: কোনো দালালের কাছে গিয়ে লাখ লাখ টাকা লেনদেন করবেন না। অফিশিয়াল ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা এম্বাসি বা ভিএফএস গ্রহণ করে না।
ফ্রান্স ভিসা প্রসেসিং সময়
সব কাগজপত্র জমা দেওয়ার পর ফ্রান্স এম্বাসি আপনার ফাইলটি যাচাই বাছাই করে দেখবে। সাধারণত ফাইল জমা দেওয়ার পর ১৫ থেকে ২১ দিনেরমধ্যে ভিসার সিদ্ধান্ত চলে আসে। তবে পর্যটনের মৌসুমে যেমন গরমের দিনে বা ছুটির সময়ে কাজের চাপ বেশি থাকায় এই সময় ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত ও লেগে যেতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনা করার অন্তত ২ মাস আগে আবেদন করা ভালো হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
একটি নিখুঁত ফাইল আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৯০% বাড়িয়ে দিতে পারে। প্রধান যে কাগজগুলো লাগবে তা হলো
পাসপোর্ট: আপনার কমপক্ষে ৬ মাসের মেয়াদ এবং দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।
ভিসা ফরম ও ডিক্লারেশন: অনলাইন থেকে ডাউনলোড করা এবং স্বাক্ষর করা ফরম লাগবে।
ছবি: নগদ সময়ে তোলা ২ কপি ৩৫×৪৫ মিমি সাইজের ল্যাব প্রিন্ট ছবি আর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
ব্যাংক স্টেট্ম্যান্ট: গত ৬ মাসের ব্যাংকের স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকা জরুরি যাতে প্রমাণিত হয় আপনি ফ্রান্সে নিজের খরচ চালাতে পারবেন।
কাজের প্রমাণ: যদি আপনি চাকরিজীবী হোন তাহলে আপনার জন্য NOC (No Objection Certificate) ও পে-স্লিপ; ব্যবসায়ীদের জন্য আপডেট ট্রেড লাইসেন্স ইংরেজিতে নোটারি করা।
ভ্রমণ পরিকল্পনা: রাউন্ড ট্রিপ বিমান এর টিকিট বুকিং এবং ফ্রান্সে থাকার জন্য হোটেল বুকিংয়ের কাগজ।
সেনজেন অঞ্চলের অন্যান্য দেশের সাথে তুলনা করা অনেক সময় দেখা যায় ফ্রান্সের পাশাপাশি ক্রোয়েশিয়া, জার্মানি, চেক রিপাবলিক, স্পেন কিংবা সুইডেনের মতো দেশের ভিসার প্রতিও মানুষের আগ্রহ থাকে। ইউরোপের ভিসার বাজার এবং সফলতার হার অনুযায়ী, ফ্রান্সের ভিসা রেশিও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ।
ক্রোয়েশিয়া বা চেক রিপাবলিকের মতো নতুন সেনজেন দেশগুলোতে ইদানীং কাজের ভিসার চাহিদা বাড়লেও, ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ফ্রান্সের এম্বাসি অনেক বেশি নির্ভরযোগ্য। তবে আপনার প্রোফাইল যদি শক্তিশালি হয় এবং ব্যাংকে সঠিক উৎসসহ টাকা দেখানো থাকে, তবে ফ্রান্সের ভিসা পাওয়া অন্য যেকোনো দেশের চেয়ে সহজ।
শেষ কথা
ফ্রান্সের ভিসা পাওয়া খুব কঠিন কিছু নয়, যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং কাগজপত্র বৈধ থাকে আর যাওয়ার ইচ্ছা থাকে।আসল কাগজ প্ত্র ব্যবহার করুন, সঠিক নিয়মে ট্যাক্স বা আয়ের উৎস দেখান এবং এম্বাসির নিয়ম মেনে আবেদন সাবমিট করুন। কোনো রকম ভুয়া বা জাল কাগজপত্রের নিলে ভিসা রিজেক্ট হওয়ার পাশাপাশি স্থায়ীভাবে সেনজেন দেশগুলোতে নিষিদ্ধ বা ব্যান হওয়ার ঝুঁকি থাকে।

