ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজ কারিগরি দক্ষতায় আয় করুন মাসে ৩ লাখ টাকা পর্যন্ত
ইতালিতে সাধারণ হেল্পার এর চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন কাজ জানা ব্যক্তিদের দামএবং আয় দুই টাই অনেক বেশি। বিশেষ করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বিং কাজকে ইতালিতে ‘গোল্ডেন স্কিল’ বলা হয়। ইউরোপের পুরনো ভবন মেরামত এবং নতুন আধুনিক প্রজেক্টগুলোতে এই দুই সেক্টরের কর্মীদের ছাড়া এক পা-ও চলা সম্ভব নয়। আপনি যদি দেশ থেকে এই কাজগুলো শিখে ইতালিতে যেতে পারেন, তবে আপনাকে কাজের পেছনে ছুটতে হবে না, বরং কাজই আপনার পেছনে ছুটবে। আজ আমরা জানবো ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজের চাহিদা কেমন, বেতন কত এবং কীভাবে সেখানে লাইসেন্স নিয়ে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করবেন।
ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজের চাহিদা কেন এত বেশি
ইতালিতে আবাসন ব্যবস্থা অনেক উন্নত এবং সেখানে গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা আইন খুব কড়া।
প্লাম্বিং : ইতালির প্রতিটি বাড়িতে হিটিং সিস্টেম বা থাকে যা দিয়ে শীতকালে ঘর গরম রাখা হয়। এই সিস্টেম ঠিক করা এবং পানির পাইপলাইন মেরামতের জন্য সব সময় প্লাম্বারের দরকার হয়। তাই আপনি যদি একজন প্লাম্বার হোন তাহলে এই ভিসার জন্য আবেদন করতে পারেন ।
ইলেকট্রিশিয়ান : ইতালিতে এখন স্মার্ট হোম এবং সোলার প্যানেলের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে দক্ষ ইলেকট্রিশিয়ানদের চাহিদা দিন দিন আকাশচুম্বী হচ্ছে। যারা ইলেকট্রিশিয়ান বা কারেন্ট এর কাজ জানেন ওয়্যারিং পাইপিং সব কাজ ভুঝেন ড্রইয়িং ভুঝেন কালার কোড ভুঝেন তারের বা যারা সৌদি দুবাই মধ্যপ্রাচ্যে কাজ করছেন তাদের জন্য ইতালিতে এই কাজে যাওয়ার সুযোগ আছে ।
আরো পড়ুন… ইতালিতে কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রির কাজ বেতন কত এবং দেশ থেকে কী কী শিখে যাবেন
দৈনন্দিন প্রয়োজনীয় মালয় ভাষা শিক্ষা পর্ব ১ মালয়েশিয়া প্রবাসীদের জন্য
লাটভিয়া ভিসা আপডেট ২০২৬: কাজের ভিসা, বেতন, খরচ এবং নিয়মকানুন বিস্তারিত জানুন
মহিলারা কি বিদেশে আসবেন? প্রবাসে যাওয়ার আগে ৫টি বাস্তব সত্য ও আইনি সুরক্ষা
ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং টেকনিশিয়ানের মাসিক আয়
কারিগরি কাজে ইতালিতে বেতনের কোনো নির্দিষ্ট সীমা নেই, কারণ এটি আপনার কাজ জানার ওপর নির্ভর করে।
নতুন বা সহকারী : যারা নতুন কাজ শুরু করছেন, তাদের মাসিক বেতন সাধারণত ১,৩০০ থেকে ১,৫০০ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮২ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকা।
মিস্ত্রি : যাদের নিজস্ব কাজের অভিজ্ঞতা আছে এবং ড্রয়িং বোঝেন, তাদের মাসিক বেতন ২,০০০ থেকে ৩,০০০ ইউরো ২ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা বা তার বেশি হতে পারে।
কন্ট্রাক্ট ভিত্তিক কাজ: অনেক প্রবাসী ভাই কোনো কোম্পানিতে না ঢুকে পার্ট-টাইম বা কন্টাক্ট নিয়ে কাজ করেন। একটি বাড়ির বাথরুমের ফিটিং বা ইলেকট্রিক লাইনের কাজ ধরলে ২-৩ দিনেই ৫০০-১০০০ ইউরো আয় করা সম্ভব। আর এটা নতুন অবস্থায় হবে না ।
ইতালিতে গেলে দেশ থেকে কী কী কাজ শিখে যাবেন
ইতালি যাওয়ার আগে বাংলাদেশ থেকে এই কাজগুলো হাতে-কলমে শিখে যাওয়া আপনার জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্ট হবে আপনার জন্য ,
ইলেকট্রিক সেকশন: হাউজ ওয়ারিং, সার্কিট ব্রেকার সেট করা, এসির কানেকশন এবং থ্রি-ফেজ লাইনের কাজ ভালো করে শিখে নিন। তার এর কালার কোডিং ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার জানা আবশ্যক।
প্লাম্বিং সেকশন: পাইপ ফিটিং গিজার বা হিটিং সিস্টেমের কানেকশন এবং আধুনিক বাথরুম ফিটিংসের কাজ শিখে নিন। ইতালিতে লিকুইড গ্যাস লাইনের কাজও খুব গুরুত্বপূর্ণ। ড্রয়িং ভুঝেন সব কিছু ভালো ভাবে শেখে নিন ।
টুলস ব্যবহারের জ্ঞান: ইতালিতে সব কাজ আধুনিক ড্রিলিং মেশিন, কাটিং মেশিন এবং প্রেসার গান দিয়ে করা হয়। তাই এই পাওয়ার টুলসগুলো চালানো শিখলে আপনি সহজে কাজ পাবেন।
ইতালিতে লাইসেন্স ও সার্টিফিকেশনের গুরুত্ব
ইতালিতে ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের কাজ করতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু আইনি নিয়ম মানতে হয় যেমন
Abilitazione Professionale: এটি হলো একটি পেশাদার যোগ্যতা যা সাধারণত কোনো অনুমোদিত কোম্পানি বা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে পাওয়া যায়। আপনি যদি কোনো লাইসেন্সধারী কোম্পানির অধীনে কয়েক বছর কাজ করেন, তবে আপনি সরকারি সনদ বা লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন।
নিরাপত্তা আইন: ইতালির আইন অনুযায়ী, ভুল ওয়ারিং বা পাইপলাইনের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে মিস্ত্রিকে দায়ী করা হতে পারে। তাই কাজ করার সময় সবসময় সেফটি নীতি মানতে হবে। ওয়্যারিং ভুল করা যাবে না সাবধানে কাজ করতে হবে।
ইতালি ভাষা ও ক্যারিয়ার
এই টেকনিক্যাল কাজগুলোতে কাস্টমার এবং ফোরম্যানের সাথে কথা বলতে হয়। তাই ইতালিয়ান ভাষায় যন্ত্রপাতির নাম যেমন- ক্লাম: Pinza, স্ক্রু-ড্রাইভার: Cacciavite, পাইপ: Tubo) শিখে নেওয়া জরুরি। আপনি যদি ২-৩ বছর কোনো ভালো ইতালিয়ান কোম্পানিতে কাজ করেন, তবে পরবর্তী সময়ে আপনি নিজেই নিজের একটি ছোট ফার্ম বা কোম্পানি (Partita IVA) খুলতে পারবেন, যা আপনাকে ইতালিতে একজন সফল ব্যবসায়ী হিসেবে দাড় করবে।
ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজ শুধু একটি সাধারণ কাজ নয়, এটি একটি নিশ্চিত ও নিরাপদ ভবিষ্যৎ। শারীরিক পরিশ্রমের পাশাপাশি এখানে মাথা কাটাতে হয়, তাই বয়স বাড়লেও এই পেশায় টিকে থাকা যায়। আপনি যদি পরিশ্রমী হন এবং দেশ থেকে কারিগরি কাজ শিখে যান, তবে ইতালির মাটিতে আপনি কখনো অভাবী হবেন না। আজই নিজেকে দক্ষ করে তুলুন এবং ইউরোপের উন্নত জীবনযাত্রার স্বপ্ন পূরণ করুন।

