ইতালিতে লজিস্টিক ও ওয়্যারহাউস কাজ বড় বড় গুদামে কাজ ও মাসিক আয়ের পূর্ণাঙ্গ তথ্য।
ইউরোপের একটি বড় বাণিজ্যিক দেশ হিসেবে ইতালিতে পণ্য আদান-প্রদান বা লজিস্টিক সেক্টরের গুরুত্ব অপরিসীম। যেমন- আমাজন , জ্যালান্ডো আর স্থানীয় বড় সুপারমার্কেটগুলোর বিশাল বিশাল সব গুদাম বা ওয়্যারহাউস রয়েছে যেখানে চব্বিশ ঘণ্টা কাজ চলে। প্রবাসীদের জন্য এই ওয়্যারহাউস কাজের সেক্টরটি অনেক জনপ্রিয় কারণ এখানে কাজের সুযোগ অনেক বেশি এবং কাজের ধরন বেশ ভালো এবং আধুনিক। ইতালিতে ইতালির ভাষায় এই কাজকে বলা হয় ‘মাগাজ্জিনিয়েরে’ । আজ আমরা জানবো ইতালিতে লজিস্টিক ও ওয়্যারহাউস কাজের ধরণ কেমন, বেতন কত এবং কীভাবে এখানে নিজের ক্যারিয়ার শুরু করবেন।
ওয়্যারহাউস বা গুদামে কাজের ধরণ কি কি
একটি লজিস্টিক বা ওয়্যারহাউস সেন্টারে পণ্য আসা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়:
মালামাল গ্রহণ : ট্রাক বা লরি থেকে মালামাল আনলোড করা এবং স্ক্যান করে কম্পিউটারে এন্ট্রি করা যাকে ইনভেন্টোরি বলা হয়।
প্যাকিং ও সর্টিং : অর্ডারের তালিকা দেখে যে জায়গায় বা তাকে মাল রাখা সেখান থেকে পণ্য খুঁজে বের করা এবং প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা। এটি বর্তমানে অনেক স্মার্ট ডিভাইসের মাধ্যমে করা হয় ট্রাকিং সিস্টেম এর মত।
ফর্কলিফট ড্রাইভিং : যারা ফর্কলিফট বা মালামাল তোলার মেশিন চালাতে পারেন। ইতালিতে এদের চাহিদা এবং বেতন সাধারণ হেল্পার এর চেয়ে অনেক বেশি।
ইনভেন্টরি কন্ট্রোল: গুদামে কত মাল আছে এবং স্টকে কত মাল আছে তা যাচাই করা। এর জন্য কিছুটা কম্পিউটার বেসিক জানা থাকা প্রয়োজন।
আরো পড়ূন- ইতালিতে ফল ও সবজি প্যাকিং কাজ প্যাকিং সেকশনে কাজের পরিবেশ ও আয়ের পূর্ণাঙ্গ গাইড
ইতালিতে ডেলিভারি বয় কাজ সাইকেল বা স্কুটারে খাবার পৌঁছে দিয়ে মাসে কত ইউরো আয় হয়
আজকের টাকার রেট আজকের সোনার রেট
ইতালিতে ডেলিভারি বয় কাজ সাইকেল বা স্কুটারে খাবার পৌঁছে দিয়ে মাসে কত ইউরো আয় হয়
ইতালিতে ওয়্যারহাউস বেতন মাসে কত ইউরো
লজিস্টিক বা ওয়্যারহাউস সেক্টরে বেতন সাধারণত জাতীয় লজিস্টিক চুক্তি অনুযায়ী ধরা হয়। ২০২৬ সালের বর্তমানে
নতুন বা হেল্পার: শুরুতে এই কাজ করলে মাসিক বেতন সাধারণত ১,৪০০ থেকে ১,৬০০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮২ হাজার থেকে ২ লাখ ৮ হাজার টাকা।
ফর্কলিফট ড্রাইভার : যদি আপনার কাছে আগে থেকে ফর্কলিফট চালানোর লাইসেন্স থাকে, তবে বেতন ১,৮০০ থেকে ২,২০০ ইউরো যা ২ লাখ ৩৫ হাজার থেকে ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
শিফট ও ওভারটাইম: ওয়্যারহাউস গুলোতে সাধারণত সকাল, বিকেল ও রাত তিন শিফটে কাজ হয় ৮ ঘন্টা করে। রাতের শিফটে কাজ করলে বেতনের সাথে অতিরিক্ত ১৫-২৫% এক্সট্রা বোনাস পাওয়া যায়।
ইতালিতে ওয়্যারহাউস কাজের জন্য কী কী দক্ষতা প্রয়োজন
ওয়্যারহাউস কাজে আপনাকে কিছু বিষয়ে পারদর্শী হতে হবে যেমন:
টেকনোলজির জ্ঞান: বর্তমান সময়ে ইতালির ওয়্যারহাউস গুলো সব অটোমেটেড। হাতে ধরা স্ক্যানার মেশিন বা কম্পিউটারে বেসিক কাজ করার ধারণা থাকতে হবে।
শারীরিক সুস্থতা: অনেক সময় ভারি বক্স সরাতে হয় বা অনেক সময় ধরে হাঁটতে হয়। তাই শারীরিকভাবে ফিট থাকা খুব জরুরি।
টিমওয়ার্ক: বিশাল বড় গুদামে শত শত মানুষ একসাথে কাজ করে। অন্যদের সাথে মিলেমিশে কাজ করার মনসিকতা থাকতে হবে।
ইতালিতে ফর্কলিফট লাইসেন্স
ইতালিতে মেশিন চালাতে হলে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এটি একটি ৩-৫ দিনের ছোট কোর্সের মাধ্যমে পাওয়া যায়। এই লাইসেন্স থাকা মানেই আপনার ইনকাম হেল্পার দের চেয়ে অনেকটা বেশি ।
সেফটি জুতা ও পোশাক: গুদামে কাজ করার সময় মাথায় হেলমেট এবং পায়ে সেফটি জুতা পরা বাধ্যতামূলক। কোনো দুর্ঘটনা ঘটলে আপনার কোম্পানি এবং ইনস্যুরেন্স পনার দায়ভার নেবে।
চুক্তি: সবসময় বৈধ কোম্পানির মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন (যেমন- Adecco বা Randstad)। এতে আপনার পেনশন এবং ছুটি নিশ্চিত হবে।
ভাষা ও ক্যারিয়ার
ওয়্যারহাউস এর কাজে ইতালিয়ান ভাষার গুরুত্ব অনেক। বিশেষ করে মালামালের নাম, সংখ্যা এবং দিকনির্দেশনা বোঝার মতো ভাষার জ্ঞান থাকা প্রয়োজন। ইতালির লজিস্টিক সেক্টরে যারা কাজ জানে তাদের জন্য দুবাই বা জার্মানির মতো দেশগুলোতেও বেশি বেতনে কাজ পাওয়ার সুযোগ থাকে।
এই কাজে পরিশ্রমের পাশাপাশি আপনাকে আপনার মেধা ও খাটাতে হবে আর ইতালির কাজের পরিবেশও বেশ উন্নত। আপনি যদি নিয়ম মেনে এবং দক্ষতার সাথে এই সেক্টরে যুক্ত হতে পারেন, তবে ইতালিতে আপনি খুব দ্রুত নিজের পায়ের তলায় মাটি খুঁজে পাবেন।

