মেয়েরা জর্ডান যেতে চান? শুধু ঘর মোছা নয়, জানুন সেরা ৫টি কাজের সুযোগ ও বেতন
জর্ডান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সুশৃঙ্খল দেশ। বাংলাদেশের সাথে জর্ডানের শ্রম চুক্তি অনেক শক্তিশালী, যার কারণে সেখানে নারীরা সরকারিভাবে যেমন বোয়েসেল বা BOESL এর মাধ্যমে খুব কম খরচে যেতে পারে। জর্ডান যাওয়ার কথা শুনলেই আমরা মনে করি শুধু বাসা-বাড়ির ঘরের কোন কাজের কথা। কিন্তু আপনি মনে হয় জানেন না যে, জর্ডানের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হাজার হাজার বাংলাদেশি মেয়ে অত্যন্ত সম্মানের সাথে কাজ করছেন? আমরা ভাবি মেয়েরা বিদেশে যাওয়া মানেই খারাফ কিছু বাস্তব আসলে তা না আজ আমরা জানবো ২০২৬ সালে জর্ডানে নারী কর্মীদের জন্য সেরা কোন কোন কাজ ক্ষেত্রগুলো কী কী এবং কোন কাজে সবচেয়ে বেশি সুবিধা।
জর্ডানে গার্মেন্টস সেক্টর
বাংলাদেশের জন্য জর্ডানে নারী কর্মীদের সব চেয়ে বেশি জনপ্রিয় এবং লাভজনক ক্ষেত্র হলো গার্মেন্টস ফ্যাক্টরি। জর্ডানের গার্মেন্টস ফ্যাক্টরি ‘গুলোতে প্রচুর লোক নেওয়া হয় বাংলাদেশ থেকে প্রতি বছর সরকারি ভাবে খুব অল্প খরচে ।
জর্ডানে কাজের সুযোগ কি : আপনি যদি জর্ডানে যান তাহলে আপমার এই কাজ গুলা জানা থাকলেই হবে যেমন,সেলাই মেশিন অপারেটর, কাপড় চেক করার জন্য কোয়ালিটি বা কন্ট্রোলার, ইস্ত্রি বা আয়রনম্যান আর যারা প্যাকিং এর কাজ পারেন বা ফোল্ডিং ।
সুবিধা কি কি : এখানে কাজের একটা নির্দিষ্ট সময় থাকে সাধারণত ৮ ঘণ্টা বাংলাদেশের গারমেন্টস এর মত সেইম । অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম পাওয়া যায়। থাকার জন্য কোম্পানি থেকে রুম দেওয়া হয় যা আনি অনেক নিরাপদ থাকবেন কম্পানিতে ।
বেতন কেমন: সাধারণত বেতন ১৮০ থেকে ২৩০ জর্ডানি দিনার (প্রায় ৩০,০০০ – ৪০,০০০ টাকা), তবে আপনি যদি ওভার টাইম করেন ওভারটাইমসহ এটি ৫০-৬০ হাজার টাকা এর মত হতে পারে।
নার্সিং ও স্বাস্থ্যসেবা
জর্ডানের স্বাস্থ্যসেবা মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক উন্নত। সেখানে দক্ষ নারী নার্স এবং ল্যাব টেকনিশিয়ানের প্রচুর চাহিদা রয়েছে।
কাজের সুযোগ: রেজিস্টার্ড নার্স, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এবং বৃদ্ধাশ্রমে কেয়ারগিভার।
- কেন যাবেন: আপনি যদি দেশ থেকে নার্সিং বা প্যারামেডিক্যালের ওপর ডিপ্লোমা করে থাকেন, তবে জর্ডানে আপনার বেতন হবে সাধারণ কর্মীর চেয়ে তিনগুণ বেশি। হাসপাতালে কাজ করার কারণে সামাজিক সম্মানও অনেক বেশি পাওয়া যায়।
- শর্ত: এর জন্য ভালো ইংরেজি ভাষা এবং আইনি লাইসেন্সিং পরীক্ষা দিতে হতে পারে।
হাউজ কিপিং ও হোটেল ইন্ডাস্ট্রি
জর্ডান একটি পর্যটন প্রধান দেশ (পেট্রা বা ডেড সি-র মতো জায়গার কারণে)। সেখানে বড় বড় পাঁচ তারকা হোটেলগুলোতে প্রচুর নারী কর্মী লাগে।
- কাজের সুযোগ: রিসেপশনিস্ট, ওয়েট্রেস, লন্ড্রি এবং রুম ক্লিনিং।
- সুবিধা: হোটেলগুলোতে কাজ করলে ভালো টিপস (Tips) পাওয়া যায় এবং উন্নত পরিবেশে থাকার সুযোগ থাকে। যারা গৃহকর্মী হিসেবে কাজ করতে ভয় পান, তাদের জন্য হোটেলের কাজ অনেক বেশি নিরাপদ ও পেশাদার।
বিউটি সেলুন বা স্পা এর কাজ
জর্ডানি মহিলারা রূপচর্চার পেছনে অনেক টাকা খরচ করেন। সেখানে দক্ষ বিউটিশিয়ানদের অনেক দাম । যাদের বাংলাদেশে পারলারে কাজ করেন কাজ জানা আছে তারা এই পেশায় যেতে পারেন ।
কাজের সুযোগ: চুল কাটা, মেকআপ, মেনিকিউর-পেডিকিউর এবং বডি মাসাজ।
সতর্কতা: এই কাজের জন্য আপনাকে অবশ্যই প্রফেশনাল কোনো বিউটি কোর্স করে আসতে হবে। যদি আপনি কাজ জানেন বা আপনার যে দক্ষতা আছে তা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি মাসিক বেতনের পাশাপাশি ভালো কমিশনও পেতে পারেন।
ডোমেস্টিক হেল্প বা গৃহকর্মী
এটি জর্ডানে নারী কর্মীদের সবথেকে বড় সেক্টর। অনেক মা বোন এখনো এই কাজটিতেই বেশি আসেন।
বাস্তব পরিস্থিতি কি : জর্ডানে গৃহকর্মীদের জন্য আইন অনেক বেশ শক্তিশালী। মালিকরা সাধারণত কর্মীদের থাকার জায়গা এবং খাবার দেয়।
সতর্কতা: গৃহকর্মী হিসেবে আসার আগে অবশ্যই আপনি এটা নিশ্চিত হয়ে নিন আপনার কাজের সময় কতটুকু। কত ঘন্টা কাজ করতে হবে আপনাকে জর্ডানে আসার আগে দালালের বদলে সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ (BOESL) এর মাধ্যমে আসার চেষ্টা করুন। এতে আপনার কোনো খরচ হবে না বললেই চলে হলেও খুব কম এবং আপনি আইনিভাবে অনেক নিরাপদ থাকবেন।
জর্ডান আসার আগে মা বোনদের জন্য বিশেষ পরামর্শ
ভাষা শিক্ষা: অনেকে জানে না জর্ডানের ভাষা কি ।জর্ডানের ভাষা হলো আরবী সৌদি আরবের মত ই আসার আগে অন্তত প্রাথমিক আরবি বা ইংরেজি ভাষা শিখে নিন। ভাষা জানলে আপনার মালিক বা ম্যানেজার আপনাকে ঠকাতে পারবে না।
কাগজপত্র: নিজের পাসপোর্ট, নিয়োগপত্র এবং ইন্স্যুরেন্সের কপি সবসময় নিজের কাছে এবং মোবাইলে স্ক্যান করে বা ছবি তুলে রাখুন রাখুন।
দূতাবাস: যদি আপনি কোন বিপদে পড়েন তাহলে জর্ডানের আম্মানে বাংলাদেশ এর দূতাবাস আছে সেখানে দূতাবাসের ফোন নম্বর সংগ্রহ করুন যাতে কোন বিপদে পড়লে জরুরি ফোন করতে পারেন। যেকোনো বিপদে বা যদি আপনার বেতন আটকে গেলে সরাসরি সেখানে যোগাযোগ করুন। দূতাবাস এর নাম্বার
জর্ডান বর্তমানে নারী কর্মীদের জন্য একটি নিরাপদ গন্তব্য। আপনি কাজ না জেনে আসার চেয়ে যেকোনো একটি কাজ (যেমন সেলাই বা রান্না) শিখে আসেন, তবে আপনি সেখানে অনেক ভালো কাজ করতে পারবেন। বিয়ের আগে হোক বা পরে, স্বাবলম্বী হওয়ার জন্য জর্ডান একটি দারুণ দেশ হতে পারে যদি আপনি সঠিক পথে এবং সরকারি নিয়ম মেনে আসেন। আপনার মেধা ও পরিশ্রম আপনার পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।

