Close Menu
প্রবাস গাইডপ্রবাস গাইড
  • মূলপাতা
  • টাকার রেট
  • সোনার রেট
  • ভাষা শিক্ষা
    • সৌদি আরব-আরবী
      • নিত্যপ্রইয়োজনীয় কথা আরবী
    • ভারত-হিন্দি
      • নিত্যপ্রয়োজনীয় কথা হিন্দি
    • ইতালিইয়ান
      • নিত্যপ্রইয়োজনীয় কথা ইতালি
    • মালয়শিয়া ভাষা
      • নিত্যপ্রয়োজনীয় কথা মালয়
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
    • সৌদি
    • জর্ডান
  • এশিয়া
    • মালয়শিয়া নিওজ
    • মালদ্বীপ
    • দক্ষিণ কোরিয়া
  • ইউরোপ
    • ইতালি
  • যুক্তরাষ্ট্র
    • উত্তর আমেরিকা
  • প্রবাসী হেল্পলাইন
Facebook X (Twitter) Instagram TikTok Telegram
Facebook X (Twitter) Instagram Pinterest
প্রবাস গাইডপ্রবাস গাইড
Subscribe Login
  • মূলপাতা
  • টাকার রেট
  • সোনার রেট
  • ভাষা শিক্ষা
    • সৌদি আরব-আরবী
      • নিত্যপ্রইয়োজনীয় কথা আরবী
    • ভারত-হিন্দি
      • নিত্যপ্রয়োজনীয় কথা হিন্দি
    • ইতালিইয়ান
      • নিত্যপ্রইয়োজনীয় কথা ইতালি
    • মালয়শিয়া ভাষা
      • নিত্যপ্রয়োজনীয় কথা মালয়
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
    • সৌদি
    • জর্ডান
  • এশিয়া
    • মালয়শিয়া নিওজ
    • মালদ্বীপ
    • দক্ষিণ কোরিয়া
  • ইউরোপ
    • ইতালি
  • যুক্তরাষ্ট্র
    • উত্তর আমেরিকা
  • প্রবাসী হেল্পলাইন
  • মূলপাতা
  • টাকার রেট
  • সোনার রেট
  • ভাষা শিক্ষা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • যুক্তরাষ্ট্র
  • প্রবাসী হেল্পলাইন
প্রবাস গাইডপ্রবাস গাইড
  • মূলপাতা
  • টাকার রেট
  • সোনার রেট
  • ভাষা শিক্ষা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • যুক্তরাষ্ট্র
  • প্রবাসী হেল্পলাইন
Home » সাইপ্রাস ভিসা আপডেট ২০২৬: যোগ্যতা, খরচ, বেতন ও স্থায়ীভাবে বসবাসের নিয়ম
ইউরোপ

সাইপ্রাস ভিসা আপডেট ২০২৬: যোগ্যতা, খরচ, বেতন ও স্থায়ীভাবে বসবাসের নিয়ম

probash guideBy probash guideজুন 5, 2026Updated:জুন 5, 2026মন্তব্য নেই8 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
সাইপ্রাস ভিসা আপডেট ২০২৬: যোগ্যতা, খরচ, বেতন ও স্থায়ীভাবে বসবাসের নিয়ম
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইউরোপের মাঝে  অসাধারণ জলবায়ু এবং উন্নত জীবনযাত্রার কারণে বর্তমান সময়ে এশিয়ার বিভিন্ন দেশের মানুষের কাছে অন্যতম পছন্দের একটি নাম হচ্ছে সাইপ্রাস। বিশেষ করে যারা  কম খরচে ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, তাদের জন্য সাইপ্রাস কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসা একটি দারুণ সুযোগ হতে পারে। তবে যেকোনো দেশে যাওয়ার আগে সেই দেশের ভিসা প্রসেসিং, কাজের সুযোগ, বেতন এবং আইনি নিয়মকানুন সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকা জরুরি।
​আপনার মনে থাকা সাইপ্রাস ভিসা সংক্রান্ত সকল  প্রশ্নের সহ উত্তর নিয়ে আজকের এই বিস্তারিত গাইডলাই।

 

​সাইপ্রাসের ভিসা কি চালু আছে?

​অনেকেই জানতে চান বর্তমান সময়ে সাইপ্রাসের ভিসা কি চালু আছে কি না। হ্যাঁ, ২০২৬ সালে সাইপ্রাসের বিভিন্ন ক্যাটাগরির ভিসা যেমন- কাজের ভিসা (Work Permit), স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা চালু আছে। তবে আগের চেয়ে বর্তমান সময়ে কাগজ পত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আইনী নিয়ম কিছুটা কড়াকড়ি  করছে। সঠিক নিয়ম মেনে আবেদন করলে খুব সহজেই এই দেশের ভিসা পাওয়া সম্ভব।

বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট

আজকের সোনার রেট ও আন্তর্জাতিক বাজারের মূল্য

ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৬ যোগ্যতা, খরচ, সর্বনিম্ন বেতন ও আবেদন নিয়ম

আসল নাকি নকল? বিদেশের কাজের ভুয়া অফার লেটার চেনার ৫টি যান্ত্রিক ও আইনি উপায়

​সাইপ্রাস কবে সেনজেন হবে?

সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের  একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য দেশ হলেও এটি এখনো পুরোপুড়ি ভাবে সেনজেন  অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তবে সাইপ্রাস ইতিমধ্যে সেনজেনভুক্ত হওয়ার জন্য তাদের সমস্ত প্রশাসনিক ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করেছে এবং বর্তমানে কিছুটা সেনজেন সুবিধা বা কাগজ প্ত্র ছাড়াই নির্দিষ্ট ইউরোপীয় দেশে যাতায়াতের করা যায়। খুব দ্রুতই সাইপ্রাস পুরোপুড়ি ভাবে সেনজেন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। সেনজেন ভুক্ত হয়ে গেলে এই দেশের ভিসার মান এবং পাসপোর্টের ক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে।

​সাইপ্রাস কাজের ভিসা কিভাবে পাওয়া যায়?

​সাইপ্রাসে কাজের ভিসা পাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে দেশটির একজন অনুমোদিত নিয়োগকর্তার থেকে একটি বৈধ জবের অফার লেটার বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করা।
​চাকরি খোঁজা: প্রথমে আপনাকে সাইপ্রাসের বিভিন্ন অনলাইন জব সাইটে গিয়ে  বা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনার কাজের দক্ষতার সাথে মিলে এমন কাজের খোজ করতে হবে।
​লেবার মিনিস্ট্রির অনুমোদন: আপনার নিয়োগকর্তা সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় থেকে আপনার জন্য কাজের অনুমোদন এনে দেবেন।
​ভিসা আবেদন: অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজ প্ত্র সহ ঢাকা সাইপ্রাস কনসুলেট বা নির্ধারিত এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে হবে।

​সাইপ্রাস কাজের ভিসা পেতে কতদিন লাগে?
​সাধারণত ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া থেকে শুরু করে এম্বাসি ফেস করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত পুরো প্রসেসটি সম্পন্ন হতে ৩ থেকে ৫ মাস সময় লাগতে পারে। তবে কিছু ক্ষেত্রে কাগজ প্ত্র যাচাইয়ের ওপর ভিত্তি করে সময় কিছুটা কম-বেশি হতে পারে।

​Ielts ছাড়া সাইপ্রাস যাওয়া যাবে কি?

​স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সাধারণত ভালো ইউনিভার্সিটগুলোতে আইইএলটিএস  প্রয়োজন হয়। তবে আপনি যদি হোটেল বয়, কনস্ট্রাকশন শ্রমিক বা ক্লিনার হিসেবে সাইপ্রাস কাজের ভিসা নিয়ে যেতে চান, তবে কোনো প্রকার IELTS সার্টিফিকেটের দরকার নেই। সাধারণ ইংরেজি বা হিন্দি বলতে ও বুঝতে পারলেই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

​সাইপ্রাস দেশের বেতন কত?

যেকোনো দেশে যাওয়ার মূল উদ্দেশ্যই থাকে ভালো টাকা উপার্জন করা। সাইপ্রাস দেশের বেতন মূলত আপনার কাজের ধরন, দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে।
​সাধারণ বা কাজ না জানা কর্মী: ক্লিনার, হোটেল বয়, কৃষিকাজ বা রেস্টুরেন্ট হেল্পারদের ক্ষেত্রে মাসিক গড় বেতন সাধারণত ৮০০ থেকে ১,১০০ ইউরো হয়ে থাকে।
​কাজ জানা কর্মী: ড্রাইভার, শেফ, আইটি এক্সপার্ট বা কনস্ট্রাকশন ফোরম্যানদের বেতন মাসিক ১,৫০০ থেকে ২,৫০০ ইউরো বা তার চেয়েও বেশি হতে পারে।
​প্রবাসীদের থাকার খরচ অনেক সময় কোম্পানি্রা বহন করে। কোম্পানি যদি থাকার জায়গা না দেয়, তবে নিজের পকেট থেকে খরচ করে সাইপ্রাসে থাকতে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ ইউরো এর মত খরচ হতে পারে।

​সাইপ্রাস ভিসার দাম কত?

সাইপ্রাস ভিসার সরকারি ফি বা এম্বাসি ফি তুলনামূলকভাবে কম। তবে আপনি যদি কোনো লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি বা মিডলম্যানের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি করান, তবে সার্ভিস চার্জসহ সামগ্রিক খরচ বাড়তে পারে। বর্তমানে বাংলাদেশ বা ভারত থেকে একটি সম্পূর্ণ সাইপ্রাস কাজের ভিসা প্রসেস করতে এজেন্সির খরচসহ আনুমানিক ৬ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। কাজের ক্যাটাগরি এবং এজেন্সির ওপর ভিত্তি করে এই দাম কিছুটা কম বেশি হয়ে  থাকে।

​সাইপ্রাস ট্যুরিস্ট ভিসার জন্য কি কি লাগে?​

যারা সাইপ্রাসের সুন্দর সুন্দর শহরগুলো ঘুরে দেখার জন্য যেতে চান, তারা ট্যুরিস্ট বা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজনীয় প্রধান কাগজপত্রগুলো হলো:
​১. ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ আপনার আসল পাসপোর্ট।
২.  পূরণকৃত ভিসা আবেদন এর ফরম।
৩. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
৪. ব্যাংক স্টেটমেন্ট (যাতে সাইপ্রাসে থাকার মতো পর্যাপ্ত ব্যালেন্সের প্রমাণ থাকে)।
৫. হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট বুকিংয়ের নথিপত্র।
৬. ট্রাভেল ইন্স্যুরেন্স।  এইগুলা হলেই আপনি সাইফ্রাসে টুরিস্ট ভিসায় যেতে পারবেন ।

​সাইপ্রাস ভ্রমণের সেরা মাস কোনটি?

সাইপ্রাস ভ্রমণের জন্য সবচেয়ে চমৎকার সময় হলো মে মাস  থেকে অক্টোবর মাস। এই সময়ে সেখানকার আবহাওয়া খুব মনোরম থাকে এবং সমুদ্র সৈকতগুলো উপভোগ করার জন্য এটি সেরা সময়।

​সাইপ্রাসে ৯০ দিনের নিয়ম কি?
​সাইপ্রাসে সাধারণ ট্যুরিস্ট বা শর্ট-টার্ম ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যাকে ৯০ দিনের নিয়ম বলা হয়ে থাকে। এর মানে হলো, একজন ট্যুরিস্ট হিসেবে আপনি যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সাইপ্রাসে অবস্থান করতে পারবেন।

​আমি কি সাইপ্রাসে ৯০ দিনের বেশি থাকতে পারি?

​যদি আপনার কাছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা থাকে, তবে ৯০ দিনের বেশি থাকতে পারবেন না আর থাকলেও সেটা  সম্পূর্ণ বেআইনি। আপনি যদি ৯০ দিনের নিয়ম না মেনে বা ভায়োলেশন করেন, তবে আপনাকে বিশাল টাকা জরিমানা করা হতে পারে এবং পরবর্তীতে আপনার সাইপ্রাস বা ইউরোপে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। তবে আপনার কাছে যদি কাজের ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা থাকে, তবে আপনি নির্দিষ্ট মেয়াদের রেসিডেন্স পারমিট নিয়ে ৯০ দিনের বেশি থাকতে পারবেন।

​সাইপ্রাসে বসবাস ও জীবনযাত্রা কেমন?

​সাইপ্রাসে বসবাস কেমন এই প্রশ্নের উত্তরে এক কথায় বলা যায়, এটি অত্যন্ত শান্ত, নিরাপদ এবং ছবির মতো সুন্দর একটি দেশ। এখানে অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। স্থানীয় নাগরিকরা অত্যন্ত অমায়িক এবং প্রবাসীবান্ধব।

​সাইপ্রাস সস্তা নাকি দামি?
​ইউরোপের অন্যান্য মূল ভূখণ্ডের দেশ যেমন জার্মানি বা ফ্রান্সের তুলনায় সাইপ্রাসে জীবনযাত্রার খরচ অনেকটাই কম। তবে আপনি যদি বড় শহরগুলোর সেন্টারে থাকতে চান, তবে ফ্ল্যাট ভাড়া অনেকবেশি হতে পারে। সাধারণ শহরগুলোতে খাবার ও যাতায়াত খরচ বেশ কম।

​সাইপ্রাসের সবচেয়ে সুন্দর শহর কোনটি?

​সাইপ্রাসের প্রতিটি শহরই সুন্দর, তবে পর্যটক এবং প্রবাসীদের কাছে পাফোস (Paphos), লিমাসল (Limassol) এবং রাজধানী নিকোসিয়া (Nicosia) সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর শহর হিসেবে পরিচিত।

​গাড়ি ছাড়া সাইপ্রাস ঘুরে আসা কি সহজ
​সাইপ্রাসের বড় শহরগুলোতে পাবলিক বাস সার্ভিস চালু রয়েছে, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। তবে আপনি যদি একদম প্রত্যন্ত অঞ্চল বা পাহাড়ের ভেতরের সুন্দর জায়গাগুলো দেখতে চান, তবে গাড়ি ছাড়া যাতায়াত করা আপনার জন্য কঠিন হতে পারে। পর্যটকদের জন্য সেখানে কম খরচে গাড়ি রেন্ট বা ভাড়া করার চমৎকার সুবিধা রয়েছে।

​ভিসা ও রেসিডেন্স পারমিট কি একই?

অনেকেই এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেন। যে ভিসা আর মারমিত একি জিনিস ব লে থাকে মনে রাখবেন, ভিসা এবং রেসিডেন্স পারমিট এক জিনিস না।

​ভিসা: ভিসা হলো একটি সাময়িক অনুমতিপত্র, যা আপনার পাসপোর্টে সিল বা স্টিকার আকারে দেওয়া হয় কেবল সাইপ্রাসে প্রবেশ করার জন্য। বা আপনি যে দেশেই যান না কেন ।

​রেসিডেন্স পারমিট : সাইপ্রাসে প্রবেশ করার পর আপনি যদি সেখানে অনেক সময় থাকতে চান (যেমন কাজ বা পড়াশোনার জন্য), তবে আপনাকে স্থানীয় ইমিগ্রেশন অফিস থেকে একটি রেসিডেন্স কার্ড বা পারমিট সংগ্রহ করতে হবে। যে আপমি সেই দেশে কাজ করতে যাচ্চেন বা কাজ করবেন এটিই আপনার সেখানে বৈধভাবে থাকার আসল পরিচয়পত্র।

​সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্ব পাওয়ার উপায়
​অনেকেরই স্বপ্ন থাকে সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করার বা দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য। সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাসের প্রধান উপায়গুলো নিচে আলোচনা করা হলো:
​কাজের মাধ্যমে: আপনি যদি বৈধ কাজের ভিসা নিয়ে একটানা ৫ থেকে ৭ বছর সাইপ্রাসে বসবাস করেন এবং নিয়মিত সরকারকে ট্যাক্স প্রদান করেন, তবে আপনি স্থায়ী বসবাসের (PR) জন্য আবেদন করতে পারবেন।
​সাইপ্রাস গোল্ডেন ভিসা সুবিধা: সাইপ্রাসে রিয়েল এস্টেট বা আবাসন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ (সাধারণত ৩ লক্ষ ইউরো বা তার বেশি) বিনিয়োগ করে খুব দ্রুত সময়ের মধ্যে স্থায়ী রেসিডেন্স পারমিট বা গোল্ডেন ভিসা পেতে পারেন ।
​বিয়ে বা পারিবারিক বন্ধন: কোনো ব্যক্তি যদি কোনো সাইপ্রিওট বা স্থানীয় নাগরিককে আইনিভাবে বিয়ে করেন, তবে তিনি খুব সহজ নিয়মে সেখানে স্থায়ীভাবে থাকার এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করেন।

​কিভাবে সাইপ্রাসে দ্রুত নাগরিকত্ব পাওয়া যায়?

​সাইপ্রাসের আইনি নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী যদি আইন মেনে একটানা ৭ বছর (নূন্যতম ২,৫৫৫ দিন) দেশটিতে বসবাস করেন, তবে তিনি সাইপ্রাসের পাসপোর্ট বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। সাইপ্রাসের পাসপোর্ট অনেক শক্তিশালী। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সাইপ্রাসের পাসপোর্ট বিশ্বের শীর্ষস্থানীয় শক্তিশালী পাসপোর্টগুলোর একটি, যা দিয়ে পৃথিবীর বেশিরভাগ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব।

​সাইপ্রাস যেতে কি মেডিকেল লাগে?

​অবশ্যই হ্যা , সাইপ্রাস কাজের ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য সাইপ্রাস ওয়ার্ক ভিসা মেডিকেল টেস্ট করা আপনার জন্য বাধ্যতামূলক। কোনো রকম ছোঁয়াচে বা মারাত্মক রোগ (যেমন: HIV, Hepatitis B & C, Tuberculosis, Syphilis) থাকলে সাইপ্রাসের ইমিগ্রেশন বিভাগ আপনাকে দেশে প্রবেশের অনুমতি ই দেবে না। বাংলাদেশ বা ভারতের অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে এই পরীক্ষা করিয়ে সার্টিফিকেট এম্বাসিতে জমা দিতে হয়।

সবশেষে বলা যায়, সঠিক কাগজ প্ত্র এবং বৈধ কাজের অফার লেটার থাকলে সাইপ্রাস যাওয়া অন্য যেকোনো ইউরোপীয় দেশের তুলনায় বেশ সহজ। তবে কোনো দালালের খপ্পরে পড়ে ভুয়া কাগজপত্র তৈরি করবেন না। সবসময় বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবেন।
​নিরাপদ প্রবাস এবং সঠিক নির্দেশনার জন্য সবসময় চোখ রাখুন আপনার বিশ্বস্ত প্রবাস গাইড ওয়রবসাইটে

Cyprus visa cost Cyprus visa update 2026 Cyprus work permit প্রবাস গাইড বাংলাদেশিদের জন্য সাইপ্রাস ভিসা সাইপ্রাস কাজের ভিসা সাইপ্রাস দেশের বেতন সাইপ্রাস ভিসা আপডেট ২০২৬ সাইপ্রাস ভিসার খরচ সাইপ্রাসে স্থায়ী বসবাস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
Previous Articleক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৬ যোগ্যতা, খরচ, সর্বনিম্ন বেতন ও আবেদন নিয়ম
Next Article লিবিয়া থেকে ইতালি যাওয়ার সঠিক নিয়ম ২০২৬: দূরত্ব, খরচ, বিমান ও সমুদ্র পথের বাস্তব তথ্য
probash guide
  • Website

Related Posts

সোনার রেট

আজকের সোনার দাম

জুলাই 5, 2026 সোনার রেট
টাকার রেট

আজকের টাকার রেট

জুলাই 5, 2026 টাকার রেট
ইউরোপ

ইতালিতে কৃষিকাজ ও সিজনাল ওয়ার্ক পারমিট ২০২৬ কাজের ধরন ও আয়ের পূর্ণাঙ্গ গাইড

জুন 28, 2026 ইউরোপ
ইউরোপ

ইতালিতে ক্লিনিং ও হাউস-কিপিং কাজ কোথায় কাজ পাবেন এবং বেতন কত

জুন 27, 2026 ইউরোপ
ইউরোপ

প্রবাস গাইড ,নেদারল্যান্ডস ভিসা, পড়াশোনা ও চাকরির বাস্তবসম্মত রোডম্যাপ

জুন 27, 2026 ইউরোপ
ইউরোপ

নেদারল্যান্ডস ভ্রমণ ও কর্মজীবন প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ গাইড

জুন 21, 2026 ইউরোপ
ইউরোপ

ইতালিতে অটো মেকানিক কাজ গাড়ি মেরামতের দক্ষতা থাকলে আয়ের সুযোগ ও গ্যারেজ খোলার নিয়ম

জুন 17, 2026 ইউরোপ
ইউরোপ

ইতালিতে সেলসম্যান ও সুপারমার্কেট জব দোকানে কাজ পেতে যা জানা জরুরি এবং মাসিক আয়

জুন 17, 2026 ইউরোপ
ইউরোপ

 ইতালিতে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং কাজ কারিগরি দক্ষতায় আয় করুন মাসে ৩ লাখ টাকা পর্যন্ত

জুন 16, 2026 ইউরোপ
ইউরোপ

ইতালিতে ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস ও টেক্সটাইল কাজের পরিবেশ ও মাসিক আয়ের পূর্ণাঙ্গ গাইড

জুন 16, 2026 ইউরোপ
Leave A Reply Cancel Reply

About

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৯

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৭

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৮

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৬

জুলাই 28, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৯

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৭

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৮

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৬

জুলাই 28, 2026
Our Picks
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
Don't Miss
নিত্যপ্রয়োজনীয় কথা মালয়

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৯

By probash guideজুলাই 29, 20260

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৯ মালয়েশিয়ায় প্রবাস জীবনে যেকোনো জরুরি পরিস্থিতি সামলাতে কিংবা…

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৭

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৮

জুলাই 29, 2026

মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা পর্ব ৬

জুলাই 28, 2026
মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য

৩০শে জুন ২০২৬ এর পরে সৌদি আরবে কী হবে আতঙ্ক সকল প্রবাসী

probash guideBy probash guideজুন 30, 20260

৩০শে জুন ২০২৬ এর পরে সৌদি আরবে কী হবে আতঙ্ক সকল প্রবাসী ​আসলে ৩০ জুন…

রাস্তার স্থায়িত্ব ও কাজের সঠিক নিয়ম প্রফেশনাল রোড কনস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ টিপস

জুন 18, 2026

অ্যাসফাল্ট ও বিটুমিন পরিচিতি প্রবাসীদের জন্য রাস্তা নির্মাণের কি কি জানা দরকার

জুন 18, 2026

প্রবাসী কল্যাণ কার্ড স্মার্ট কার্ড করার পূর্ণাঙ্গ নিয়ম ২০২৬

জুন 11, 2026
আর্কাইভ
Our Picks

আজকের সোনার দাম

জুলাই 5, 2026

আজকের টাকার রেট

জুলাই 5, 2026

ইতালিতে কৃষিকাজ ও সিজনাল ওয়ার্ক পারমিট ২০২৬ কাজের ধরন ও আয়ের পূর্ণাঙ্গ গাইড

জুন 28, 2026
New Comments
  • আজকের টাকার রেট প্রকাশনায় পোল্যান্ড কাজের ভিসা ২০২৬ আবেদন নিয়ম, খরচ, সর্বনিম্ন বেতন ও এজেন্সির সত্যতা - প্রবাস গাইড
  • আজকের টাকার রেট প্রকাশনায় গ্রিস ভিসা আপডেট ২০২৬: কাজের ভিসা, খরচ এবং নিয়মকানুন বিস্তারিত জানুন - প্রবাস গাইড
  • বিদেশের হেল্পলাইন ও দূতাবাসের নাম্বার প্রকাশনায় মেয়েরা জর্ডান যেতে চান? শুধু ঘর মোছা নয়, জানুন সেরা ৫টি কাজের সুযোগ ও বেতন - প্রবাস গাইড
  • বিদেশের হেল্পলাইন ও দূতাবাসের নাম্বার প্রকাশনায় প্রবাসে মেয়েদের নিরাপদ থাকার মাস্টার গাইড: জীবনযাপন ও আত্মরক্ষার ৫টি মূলমন্ত্র - প্রবাস গাইড
Facebook X (Twitter) Instagram Pinterest WhatsApp TikTok Telegram
  • Contact Us
  • About Us
  • ​Disclaimer
  • Terms and Conditions
  • Privacy Policy
© 2026 প্রবাস গাইড . Designed by probash guide .

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

LinkedIn Icon
Lost password?