অ্যাসফাল্ট ও বিটুমিন পরিচিতি প্রবাসীদের জন্য রাস্তা নির্মাণের কি কি জানা দরকার
প্রবাসে রাস্তা ও আসফাল্ট কনস্ট্রাকশন
প্রবাস জীবনে যারা কনস্ট্রাকশন বা রোডে কাজ করছেন, তাদের জন্য আসফাল্ট বা বিটুমিন সম্বন্ধে জেনে রাখা খুবই জরুরি। অনেকেই কাজের প্রয়োজনে অনেক কিছু জানতে চান কিন্তু সঠিক এবং সহজ বাংলা তথ্য খুঁজে পান না। আজ আমরা এমন কিছু না জানা উত্তর জানাব, যা আপনার জীবনে কাজে আসবে।
অ্যাসফাল্ট ও বিটুমিন আসলে কী
সহজ কথায়, রাস্তা তৈরিতে আমরা যে কালো রঙের শক্ত পাথর গুলো দেখি, সেটাই হলো অ্যাসফাল্ট। এটি মূলত দুটি জিনিসের মাধ্যমে তৈরি পাথর বা নুড়ি এবং আঠা হিসেবে ব্যবহৃত বিটুমিন বিটুমিন হলো খনিজ তেলের উপজাত, যা প্রচণ্ড গরমে গলে যায় এবং ঠান্ডা হলে পাথরগুলোকে শক্তভাবে আটকে রাখে।
অ্যাসফাল্ট এর বৈশিষ্ট্যগুলো কী কী
অ্যাসফাল্ট খুভ নমনীয়। মরুভূমির গরমে এটি একটু প্রসারিত হয় এবং শীতে সংকুচিত হয়, তাই সহজে রাস্তা ফেটে যায় না। এছাড়া এটি পানি নিরোধক। বৃষ্টির পানি রাস্তার ভেতরে ঢুকতে পারে না, যার ফলে রাস্তার নিচের মাটি ভালো থাকে।
বিটুমিনের কাজ কী
বিটুমিনের মূল কাজ হলো আঠা হিসেবে কাজ করা। বাড়ি তৈরি ক করতে যেমন সিমেন্ট তেমনি রাস্থার জন্য বিটুমিন এটি পাথরগুলোকে একে অপরের সাথে এমনভাবে জুড়ে দেয় যে ভারী গাড়ি চললেও রাস্তা নিচে দেবে না যায় । এছাড়া এটি রাস্তার উপড় কে ওয়াটারপ্রুফ রাখে।
১ টন অ্যাসফাল্টের দাম কত?
দাম নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়, এটি সাপ্লায়ার আর গ্রেডের ওপর নির্ভর করে।আপনি যদি ৫০০ টন বা তার বেশি পাইকারি অর্ডার দেন, তবে অবশ্যই সাপ্লায়ার থেকে ভালো ডিসকাউন্ট পাবেন। ১ টন আসফাল্ট সৌদি আরবে ১৫০ থেকে ২৫০ রিয়াল হতে পারে ।
বিটুমিনের অপর নাম কী
একে অনেক সময় অ্যাসফাল্ট সিমেন্ট’ বা ‘বিটুমিনাস বাইন্ডার বলা হয়। সাধারণ ভাষায় একে দেখা যায় কালো আলকাতরার মতো মনে হলেও এটি আসলে অনেক উন্নত মানের তেলজাত পণ্য।
রাস্তা কত প্রকার
রাস্তা মূলত লেয়ারের ওপর ভিত্তি করে কয়েক প্রকার। যেমন:
সাব-গ্রেড মাটির যেই কাচা রাস্তা লেভেল করে সেটাই সাভগ্রেড রোড কাচা রাস্তা শুধু মাটি ।
সাব-বেস এটা পাথর বা ইট ভেঙ্গে খোয়া মাটির উপরে বিছানো বা লেয়ার দেওয়া এটাই সাব বেস রোদ দ্বিতীয় স্তর এটা সাববেস দেই রাস্তা ভুঝে গাড়ি কেমন চল্বে রাস্তা দিয়ে সেই অনুপাতে ২০ সেন্টি মিটার ৩০ সেন্টিমিটার, তারপড় এটা রোলার দিয়ে বসানো হয় এর পরিক্ষা করা হয় সাব বেস কতটুকু চাপ নিতে পারবে ।
বেস কোর্স এবং সবশেষে সারফেস বা অ্যাসফাল্ট লেয়ার। ক্লাসিফিকেশন অনুযায়ী রাস্তা হাইওয়ে, লোকাল রোড বা গলি হিসেবে ভাগ করা হয়।
ব্ল্যাকটপ বনাম কংক্রিট কোনটি সস্তা
ব্ল্যাকটপ বা অ্যাসফাল্ট রাস্তা তৈরি করা কংক্রিট বা ঢালাই রাস্তার চেয়ে অনেক সস্তা। এটি দ্রুত তৈরি করা যায় এবং মেরামত করাও সহজ। কংক্রিটের রাস্তা স্থায়ী বেশি কিন্তু খরচ অনেক গুণ বেশি অ্যাসফাল্ট এর রাস্তার চেয়ে।
১ বর্গমিটার অ্যাসফাল্ট কত
এটি আপনার রাস্তার পুরুত্বের বা(Thickness ওপর নির্ভর করে। সাধারণত ২ ইঞ্চি পুরুত্বের রাস্তার জন্য প্রতি বর্গমিটারে প্রায় ৫০-৫৫ কেজি অ্যাসফাল্টের প্রয়োজন হয়।
১ টন টারমাক কত বর্গমিটার কভার করবে
১ টন অ্যাসফাল্ট দিয়ে সাধারণত ৫-৬ বর্গমিটার এলাকা যদি ২ ইঞ্চি পুরো বা মোটা হয় তাহলে সহজে কভার করা সম্ভব।
অ্যাসফাল্ট কি বিষাক্ত
অ্যাসফাল্ট যখন গরম অবস্থায় থাকে, তখন এর থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ফুসফুসে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কাজ করার সময় মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক। তবে ঠান্ডা হয়ে গেলে এটি কোনো বিষাক্ত প্রভাব ফেলে না। আর আসফাল্ট প্রচুর গড়ম থাকে ।
রাস্তার ক্লাস ৩ বলতে কী বোঝায়
রাস্তার ক্লাস বা গ্রেড মূলত তার সক্ষমতা ও ট্রাফিক লোডের ওপর ভিত্তি করে দেওয়া হয়। ক্লাস ৩ সাধারণত মাঝারি ট্রাফিক সম্পন্ন রাস্তা বোঝায়, যা আবাসিক এলাকায় বেশি দেখা যায়। বড় কোন হাইওয়ে না ।

