সৌদি আরব ড্রাইভিং ভিসা ২০২৬: ভিসা খরচ, বেতন এবং গুরুত্বপূর্ণ নিয়মাবলি
সৌদি আরবে প্রবাসীদের জন্য ড্রাইভিং পেশা সবসময়ই আকর্ষণের দিকে বেশি থাকে। আর অন্যান্য সাধারণ শ্রমিকের কাজের সাথে তুলনায় ড্রাইভিংয়ে শারীরিক পরিশ্রম কিছুটা কম আছে এবং মাস শেষে ভালো একটা বেতন পাওয়ার সুযোগ থাকে। তবে ২০২৬ সালে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় আসার খরচ এবং বেতনের কাঠামোতে কিছু পরিবর্তন এসেছে। আপনি যদি এখন নতুন করে ড্রাইভিং ভিসায় সৌদি আরব আসার চিন্তা করেন, তবে আজকের এই লেখাটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য অনেক করবে।
ড্রাইভিং ভিসার ধরণ
সৌদি আরবে ড্রাইভিং ভিসা প্রধানত দুই প্রকারের হয়ে থাকে:
প্রাইভেট ড্রাইভার যারা সরাসরি কোনো সৌদি নাগরিকের পরিবারের গাড়ি চালান। সৌদি স্থানিয় দের পারসনাল বা ব্যাক্তিগত ড্রাইভার যারা ।
কোম্পানি ড্রাইভার যারা বিভিন্ন সাপ্লাই কোম্পানি, কনস্ট্রাকশন বা লজিস্টিক ফার্মের ট্রাক, বাস বা ছোট গাড়ি চালান।
ড্রাইভিং ভিসা পেতে মোট খরচ কেমন
সৌদি আরবে যদি আপনি ড্রাইভিং আসতে চান তাহলে আপনার ভিসার খরচ নির্ভর করে আপনি কোন দেশ থেকে এবং কোন এজেন্সি বা দালাল এর মাধ্যমে আসছেন তার ওপর। সরকারি ফি এবং অন্যান্য খরচ মিলিয়ে একটি ধারণা নিচে দেওয়া হলো
- সরকারি ভিসা ফি: সৌদি সরকারের নির্ধারিত ভিসা ফি প্রায় ২,০০০ রিয়াল। যা বাংলাদেশের টাকায় ৬৬ হাজার এর মত এটা শুধু ভিসা করচ ।
- এজেন্সি ও প্রসেসিং খরচ: বাংলাদেশ থেকে একজন ড্রাইভারকে সৌদি পাঠাতে রিক্রুটিং এজেন্সি গুলো সাধারণত ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে যদি আপনি সরাসরি ভালো কোম্পানির ভিসা পেলে এই খরচ অনেক সময় কম হয়। কারণ তারা পুরো খরচ দিয়ে নিয়ে যায় এমন অনেক ভালো কম্পানি আছে ।
- মেডিকেল ও অন্যান্য: গামকা মেডিকেল টেস্ট, পাসপোর্ট প্রসেসিং এবং ইন্স্যুরেন্স মিলিয়ে আরও ২০ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত খরচ হতে পারে। গামকা মেডিকেল
২০২৬ সালে সৌদি আরবে ড্রাইভারদের বেতন কেমন
বেতন নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং আপনি কোন ধরণের গাড়ি চালাচ্ছেন তার ওপর। ২০২৬ সালের বর্তমান বাজার দর অনুযায়ী সৌদি আরবে ড্রাইভার দের বেতন যেমন
- প্রাইভেট ড্রাইভার (নতুন): সাধারণত ১,৫০০ থেকে ১,৮০০ রিয়াল। যা বাংলাদেশের ৫০ থেকে ৬০ হাজার টাকা আকামা ইন্সুরেন্স সব কফিল বহন করে এর সাথে অনেক সময় থাকা এবং খাবার ও কফিল বহন করে।
- অভিজ্ঞ প্রাইভেট ড্রাইভার: যাদের সৌদি লাইসেন্স আছে, অনেক দিন ধরে সৌদি আরব্র গাড়ী চালায় অভিজ্ঞতা আছে সৌদি সব নিয়ম কানুন এর তাদের বেতন ২,০০০ থেকে ২,৫০০ রিয়াল পর্যন্ত হতে পারে।
- লাইট কোম্পানি ড্রাইভার: ২,৫০০ থেকে ৩,৫০০ রিয়াল ছোট গাড়ী ওয়ান নেট প্রাইভেট ইত্যাদি ।
- হেভি ড্রাইভার (ট্রাক/ট্রেইলার): ৪,০০০ থেকে ৬,০০০ রিয়াল পর্যন্ত আয় করা সম্ভব। বড় কোম্পানিতে ট্রিপ অনুযায়ী কমিশন বা বোনাসও পাওয়া যায়। যেমন ১ টীপে আপনি অতিরিক্ত বেতন বাদেও ১৫ থেকে ২০ রিয়াল পাবেন ।
ড্রাইভিং ভিসায় আসার আগে প্রয়োজনীয় যোগ্যতা
বৈধ লাইসেন্স: আপনার নিজ দেশের (যেমন বাংলাদেশ) অন্তত লাইট বা হেভি লাইসেন্স থাকা জরুরি। যা দেখে প্রমাণ করে যে আপমি একজন ড্রাইভার।
অভিজ্ঞতা: অন্তত ২-৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আপনার কাজ পেতে সুবিধা হবে ।
ভাষা জ্ঞান: আরবির প্রাথমিক জ্ঞান এবং ট্রাফিক সাইনগুলো বুঝতে পারা আপনার বেতন বাড়তে সাহায্য করবে।
প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ভিসার ধরণ নিশ্চিত করুন: আসার আগে নিশ্চিত হোন আপনার ভিসাটি ‘সায়েক খাস’ (প্রাইভেট) নাকি কোম্পানি ভিসা। অনেক সময় দালালেরা কোম্পানি ভিসার কথা বলে প্রাইভেট ড্রাইভার হিসেবে পাঠায়। আবার সৌদি আসার পড় ড্রাইভিং লাইসেন্স করে দেই না ।
চুক্তিপত্র পরীক্ষা: আপনার মাসিক বেতন কত, খাবার খরচ কে দেবে এবং ডিউটি কত ঘণ্টা এই সব কিছু চুক্তিনামায় (Contract) পেপার ভালো করে দেখে নিন।
দালাল থেকে সাবধান: কোনো অখ্যাত দালালকে অগ্রিম বড় অঙ্কের টাকা দেবেন না। পরিচিত এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করুন।
ড্রাইভিং পেশায় সৌদি আরবে ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এটি নির্ভর করে আপনার দক্ষতা এবং ধৈর্যের ওপর। ২০২৬ সালের নিয়ম অনুযায়ী, ট্রাফিক আইন অনেক কঠোর করা হয়েছে, সৌদি আরবে ড্রাইভিং আইন অনেক কড়া তাই ড্রাইভিং ভিসায় আসার পর আপনাকে খুব সাবধান থেকে গাড়ি চালাতে হবে। “প্রবাস গাইড” এর পরামর্শ হলো আপনি বিদেশে আসার আগে অবশ্যই ভালোভাবে গাড়ি চালানো শিখে নিন এবং সৌদি আরবের ট্রাফিক সিগন্যাল সম্পর্কে প্রাথমিক ধারণা নিন। প্রইয়োজনীয় ভাষা গুলা শিখে নিন সঠিক পরিকল্পনা আর দক্ষতা থাকলে আপনি প্রবাস জীবনে সফল হতে পারবেন।

