ব্যাংকে বা সরকারি অফিসে আপনার সই (Signature) মিলছে না? প্রবাসে আইনি বিপদ এড়ানোর উপায় প্রবাসে ৫-১০ বছর থাকার পর অনেক সময় দেখা যায় আমাদের হাতের লেখা বা সই করার স্টাইল বদলে গেছে। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইনস্যুরেন্স বা পাসপোর্ট অফিসে আপনার পুরনো সই ই থাকে। যখন কোনো জরুরি কাজে আপনার সই মিলবে না, তখন আপনাকে ভুয়া জালিয়াতি বা অন্য কোন ব্যক্তি হিসেবে সন্দেহ করা হতে পারে। আজ আমরা জানবো প্রবাসে সইয়ের মিল না থাকলে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন এবং ডিজিটাল পদ্ধতিতে এটি সমাধান করবেন। কেন সইয়ের অমিল হয় এবং এর আইনি সমস্যা কি বয়স বাড়ার সাথে সাথে বা…
বছর 2026
আসল নাকি নকল? বিদেশের কাজের ভুয়া অফার লেটার চেনার ৫টি যান্ত্রিক ও আইনি উপায় বিদেশে উচ্চ বেতনে চাকরির স্বপ্ন কার না থাকে? এই স্বপ্নকে লক্ষ করেই শুরু হয়েছে যত জালিয়াতি চক্র। তারা অনেক বড় বড় নামী দামি কোম্পানির সাথে যেমন: আরামকো, ডিপি ওয়ার্ল্ড বা বড় কোনো হাসপাতাল এর নাম ব্যবহার করে ভুয়া অফার লেটার পাঠায়। ২০২৬ সালের এই ডিজিটাল যুগে কোনো কাগজের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা মানেই হলো নিজের পায়ে নিজে কুড়াল মারার মত । আজ আমরা জানবো কীভাবে একটি অফার লেটার হাতে পাওয়ার পর সেটি যাচাই করবেন এবং নিজের লাখ লাখ টাকা প্রতারণা থেকে বাঁচাবেন। ইমেইল…
নিত্য প্রয়োজনীয় ইটালি ভাষা শিক্ষা পর্ব ১ বাংলা উচ্চারণসহ ইতালি ইউরোপের অন্যতম একটি সুন্দর দেশ । বাংলাদেশে প্রত্যেক টা যুবকের সপ্ন ইউরোপ এর দেশ ইতালিতে যাওয়ার জন্য প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য ছেলে মেয়ে কাজের উদ্দেশ্যে কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করতে ইতালিতে পাড়ি দিচ্ছে । প্রবাস জীবনের শুরুতে সেখানে গিয়ে যে সমস্যাটিতে সবচেয়ে বেশি পড়তে হয়, তা হলো ভাষা। ইতালির মানুষ সাধারণত নিজস্ব ভাষা মানে ইতালীয় (Italian) ভাষায় কথা বলতে পছন্দ করে। তাই সেখানে গিয়ে ভালো একটি কাজ পেতে, কেনাকাটা করতে কিংবা স্থানীয় মানুষের সাথে সহজে যোগাযোগ করতে প্রাথমিক কিছু ইতালীয় ভাষা শেখে যাওয়া অত্যন্ত জরুরি। নিচে নিত্যপ্রইয়োজনীয় ৫০ টি বাক্য…
পড়াশোনা নাকি প্রবাস? মেয়েদের বিয়ের আগে বিদেশ আসার ঝুঁকি ও সঠিক সিদ্ধান্ত আমাদের বাংলাদেশের অনেক অনেক মেয়ে মনে করেন, পড়াশোনা করে কী হবে? তার চেয়ে বিদেশে গিয়ে টাকা কামাই করি। আবার অনেকে মেয়ে মনে করেন, বিয়ে করে স্বামীর বাড়িতে যাওয়ার চেয়ে বিদেশে গিয়ে স্বাধীন হওয়া ভালো স্বাধিনতা খুজে নিজের ইচ্ছামতো চলার জন্য । কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সঠিক শিক্ষা ছাড়া একজন মেয়ের প্রবাস জীবন যেমন কষ্টের, তেমনি কোন নিশ্চিত নাই। আজ আমরা জানবো কেন অন্তত পড়াশোনা শেষ করে বিদেশে আসা কেন উচিত নয়। দালালের প্রতারণা বোঝার ক্ষমতা আপনি যদি একজন জন অশিক্ষিত কম শিক্ষিত হন তাহলে আপনার জন্য…
মেয়েরা জর্ডান যেতে চান? শুধু ঘর মোছা নয়, জানুন সেরা ৫টি কাজের সুযোগ ও বেতন জর্ডান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সুশৃঙ্খল দেশ। বাংলাদেশের সাথে জর্ডানের শ্রম চুক্তি অনেক শক্তিশালী, যার কারণে সেখানে নারীরা সরকারিভাবে যেমন বোয়েসেল বা BOESL এর মাধ্যমে খুব কম খরচে যেতে পারে। জর্ডান যাওয়ার কথা শুনলেই আমরা মনে করি শুধু বাসা-বাড়ির ঘরের কোন কাজের কথা। কিন্তু আপনি মনে হয় জানেন না যে, জর্ডানের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হাজার হাজার বাংলাদেশি মেয়ে অত্যন্ত সম্মানের সাথে কাজ করছেন? আমরা ভাবি মেয়েরা বিদেশে যাওয়া মানেই খারাফ কিছু বাস্তব আসলে তা না আজ আমরা জানবো ২০২৬ সালে জর্ডানে নারী কর্মীদের জন্য সেরা…
প্রবাসে মেয়েদের নিরাপদ থাকার মাস্টার গাইড: জীবনযাপন ও আত্মরক্ষার ৫টি মূলমন্ত্র বিদেশের মাটিতে একজন নারীর জন্য সবথেকে বড় সম্পদ হলো তার সচেতনতা যদি যে সবসময় সচেতম থাকে তাহলে তার ক্ষতি বা বিপদে পড়ার সম্ভাবনা কম। যেমন জর্ডান, সৌদি আরব, দুবাই বা ইউরোপ—দেশ যেটাই হোক না কেন, প্রবাসী নারীদের অনেক ধরনের সামাজিক, মানসিক ও আইনি চ্যালেঞ্জের মোকাবিলা করা লাগে । অনেকে নতুন দেশ থেকে এসে বুঝে না যে কিভাবে নতুন পরিবেশে কীভাবে চললে তারা বিপদমুক্ত থাকবেন। আজ আমরা জানবো প্রবাসে একজন নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত এবং নিজেকে সুরক্ষিত রাখার কার্যকরী উপায়গুলো কী কী। নতুন পরিবেশে মেলামেশায় সীমারেখা প্রবাসে আসার…
মহিলারা কি বিদেশে আসবেন? প্রবাসে যাওয়ার আগে ৫টি বাস্তব সত্য ও আইনি সুরক্ষা বাংলাদেশ থেকে এখন প্রবাসে এখন অনেক বোন বা মা কাজের জন্য আসছেন। বিশেষ করে সৌদি আরব, জর্ডান,দুবাই বা ওমানে হাউজমেড (গৃহকর্মী) হিসেবে অনেক নারী শ্রমিক কাজ করছেন এবং কাজের জন্য আসতেছেন বা আসতে চাচ্ছেন । কিন্তু আমাদের দেশের অনেক বোন না জেনে দালালের হাতে পড়ে বিদেশে এসে বিপদে পড়েন। আজ আমরা একদম খোলামেলা আলোচনা করবো যে একজন মেয়ে বা মহিলার বিদেশে আসা উচিত কি না এবং আসলে কোন ৫টি জিনিস তাকে জানতেই হবে। ১. দালালের সহজ কথা কান দেওয়া দালালরা আপনাকে বলতে পারে যে বিদেশে গিয়ে…
কফিল কি কফিলের ক্ষমতা এবং প্রবাসীদের সাথে এর আইনি সম্পর্ক আমরা বাংলাদেশি রা অনেকে জানি না যে কফিল আসলে কফিল কাকে বলে সৌদি আরব, কুয়েত, কাতার বা ওমানের মতো দেশগুলোতে কাজ করতে গেলে একজন প্রবাসীকে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোন কময়ানির অধীনে থেকে কাজ করা লাগে । এই নিয়োগকর্তাকেই সহজ ভাষায় কফিল বলা হয়। আরবি ভাষায় ‘কফিল’ শব্দের অর্থ হলো ‘জামিনদার’ বা । প্রবাসীদের জন্য কফিল তাদের কফিল ই সব কারণ প্রবাস জীবনে আপনার আইনি বৈধতা থেকে শুরু করে দেশে ফেড়া এই সব কিছু কফিল এর ওপর নির্ভর করে। কফিল আসলে কে বা কী? সহজভাবে যদি বলি তাহলে ,…
সৌদি আরব ড্রাইভিং ভিসা ২০২৬: ভিসা খরচ, বেতন এবং গুরুত্বপূর্ণ নিয়মাবলি সৌদি আরবে প্রবাসীদের জন্য ড্রাইভিং পেশা সবসময়ই আকর্ষণের দিকে বেশি থাকে। আর অন্যান্য সাধারণ শ্রমিকের কাজের সাথে তুলনায় ড্রাইভিংয়ে শারীরিক পরিশ্রম কিছুটা কম আছে এবং মাস শেষে ভালো একটা বেতন পাওয়ার সুযোগ থাকে। তবে ২০২৬ সালে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় আসার খরচ এবং বেতনের কাঠামোতে কিছু পরিবর্তন এসেছে। আপনি যদি এখন নতুন করে ড্রাইভিং ভিসায় সৌদি আরব আসার চিন্তা করেন, তবে আজকের এই লেখাটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য অনেক করবে। ড্রাইভিং ভিসার ধরণ সৌদি আরবে ড্রাইভিং ভিসা প্রধানত দুই প্রকারের হয়ে থাকে: প্রাইভেট ড্রাইভার যারা সরাসরি কোনো সৌদি…
প্রবাস জীবনের অন্ধকার দিক একটা প্রবাসি যখন নিজের দেশ ছেড়ে দেশের মায়্যা ত্যাগ করে বিদেশের মাটিতে এসে যখন কাজ করে, তখন দেশে থাকা আত্মীয়-স্বজনরা শুধু মাত্র তার পাঠানো টাকা আর সুন্দর সুন্দর ছবিগুলোই দেখেন। কিন্তু এই কজের আড়ালে প্রবাসীদের জীবন যে কতটা কষ্ট , তা সবসময় লুকিয়েই থেকে যায়। বিদেশের মাটিতে একজন প্রবাসীকে প্রতিদিন শারীরিক, মানসিক এবং আইনি ভিবিন্ন অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়। আজকের এই প্রতিবেদনে আমরা প্রবাসীদের জীবনের প্রধান যে অসুবিধা সেইগুলো নিয়ে আলোচনা করব। ১. অসহ্য একাকীত্ব ও পরিবারহীনতা প্রবাস জীবনের সবচেয়ে বড় একটা অসুবিধার নাম হলো একাকীত্ব। বিদেশে আপনার নিজের কোন চেনা পরিবেশ, বাবা-মা, স্ত্রী-সন্তান…
বর্তমানে বাংলাদেশে অধিকাংশ লোক প্রবাস হিসেবে সৌদি আরব বেচে নিচ্ছেন । সৌদি আরব সরকার তাদের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন এবং প্রবাসীদের পরিবারের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ভাবে তৈরি করেছে। বর্তমানে একজন প্রবাসী খুব সহজেই তার বাবা-মা, স্ত্রী বা সন্তানদের সৌদি আরবে নিয়ে আসতে পারেন। তবে ২০২৬ সালের নতুন নিয়মে ইন্স্যুরেন্স এবং ভিসা নবায়নের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা ভিজিট ভিসার আবেদন থেকে শুরু করে মেয়াদ বাড়ানোর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিজিট ভিসার প্রকারভেদ সৌদি আরবে মূলত দুই ধরনের ভিজিট ভিসা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বেশি ফ্যামিলি ভিজিট ভিসা আসুন জানি ফ্যামিলি ভিজিট ভিসায় কাদের কাদের…
সৌদি আরবে একজন প্রবাসীর তার আসল পরিচয় কি তার আসল পরিচয় হলো বৈধভাবে বসবাসের জন্য তার ‘আকামা’ (Iqama)। এক সময় সৌদি আরবে শুধু কোম্পানি বা কফিল ভিত্তিক সাধারণ আকামা থাকলেও, এখন ২০২৬ সালে এসে বর্তমান নিয়মে সৌদি সরকার প্রবাসীদের মেধা এবং বিনিয়োগের ওপর ভিত্তি করে কয়েক ধরণের আকামা বা রেসিডেন্সি পারমিট চালু করেছে। আপনি কোন ধরণের আকামা ব্যবহার করছেন বা ভবিষ্যতে কোন আকামাতে যাওয়ার সুযোগ আছে, তা জানা থাকলে আপনি প্রবাস জীবনে অনেক সুবিধা পেতে পারেন। আজ আমরা জানবো সৌদি আরবে বর্তমানে কত প্রকারের আকামা চালু আছে এবং সেগুলোর সুবিধা ও খরচ কেম নহতে পারে । সাধারণ বা ওয়ার্ক…
আজকের বিভিন্ন দেশের টাকার রেট – প্রবাস গাইড প্রবাসী ভাইদের জন্য আজকের টাকার রেট সর্বশেষ এখানে বিস্তারিত দেওয়া হলো। আমরা প্রতিদিন চেষ্টা করি সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনি যদি আজ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তবে এই চার্টটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজকের রেট চার্ট: আজকের বিভিন্ন দেশের টাকার রেট এবং নিরাপদ রেমিট্যান্স গাইড প্রবাসী ভাই ও বোনদের জন্য প্রতিদিনের সঠিক ও নির্ভুল টাকার রেট জানা খুব দরকারি। প্রতিদিন আন্তর্জাতিক মুদ্রা বাজারের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দেশের মুদ্রা বা টাকার মান যেমন সৌদি রিয়াল, দুবাই দিরহাম, মালয়েশিয়ান রিঙ্গিত, ওমানি রিয়াল, কুয়েতি দিনার, সিঙ্গাপুর…
আজকের সোনার রেট বর্তমান বাজারে স্বর্ণ বা সোনার দাম প্রতি মুহূর্তেই আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আজকের সর্বশেষ সোনার রেট এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী দামের পার্থক্য নিচে দেওয়া হলো। বিশেষ করে যারা প্রবাস থেকে দেশে সোনার গয়না পাঠাতে চান বা বিনিয়োগ করতে চান, তাদের জন্য সঠিক দাম জানা অত্যন্ত জরুরি। আজকের টাকার রেট আজকের গোল্ড রেট চার্ট নিচে বাংলাদেশের দেওয়া আছে আজকের সোনার রেট এবং প্রবাসীদের জন্য স্বর্ণ কেনার সম্পূর্ণ গাইড ২০২৬ প্রবাসী ভাই ও বোনদের জন্য প্রতিদিনের সোনার সঠিক আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য জানা খুব জরুরি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত…
বিদেশ যাওয়ার আগে প্রস্তুতি: একজন সফল প্রবাসী হতে চাইলে আপনাকে যা যা করতে হবে আপনি আপনার মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে পা রাখা মানেই নতুন এক জীবন শুরু করা। অনেকেই গুজবে কান দিয়ে বা দালালের কথায় প্রবাসে চলে আসেন , কিন্তু সঠিক প্রস্তুতি না থাকায় সেখানে গিয়ে নানা সঝমেলা বিপদে পড়তে হয়। বিদেশের মাটিতে আপনার সাফল্য নির্ভর করবে কখন যখন আপনি দেশ ছাড়ার আগে কতটা মানসিকভাবে প্রস্তুত এবং আইনিভাবে প্রস্তুত ছিলেন তার ওপর। আজকের এই ব্লগে আমরা আলোচনা করব বিদেশ যাওয়ার আগে একজন প্রবাসীর কি কি প্রস্তুতি নেওয়া উচিত । মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি বিদেশের জীবন দেশের মতো এত …
দেশ ছেড়ে বিদেশের মাটিতে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক প্রবাসীরা নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। বেতন আটকে থাকা, কফিলের অত্যাচার , আকামা সংক্রান্ত সমস্যা অথবা দালালের প্রতারণা এমন কি যেকোনো বিপদে আপনার পাশে রয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)। সঠিক জায়গায় অভিযোগ করার নিয়ম জানলে আপনি যে কোন সময়ে দ্রুত আইনি সাহায্য পেতে পারেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিএমইটি কোথায়? আপনার প্রবাসিরা যদি সরাসরি বা দেশে থাকা পরিবারের মাধ্যমে বা আপনার বাড়ির কাউকে দিয়ে কোন প্রয়োজনে যোগাযোগ করতে হয় তবে নিচের দেওয়া ঠিকানায় যেতে হবে। মন্ত্রণালয়ের…
প্রবাসী কাকে বলে? প্রবাসি প্রবাসী শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একজন মানুষের মুখ, যিনি নাড়ির টান ছিঁড়ে দেশ ছেড়ে মরুভূমি কিংবা বরফের দেশে হাড়ভাঙা খাটুনি খাটছেন দিনের পড় দিন । কিন্তু এই সোজা অর্থের বাইরে প্রবাসীর সংজ্ঞা অনেক গভীর। আজকের এই গাইডে আমরা জানব প্রবাসী কাকে বলে, তাঁদের জীবনের এই সংগ্রাম এবং কেন তাঁদের একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। সহজ কথায় বলতে , একজন ব্যক্তি যখন নিজ দেশের সীমানা ছেড়ে জীবিকা নির্বাহ, বা উচ্চশিক্ষা কিংবা উন্নত জীবনে যাপন এর আশায় অন্য কোনো দেশে দীর্ঘমেয়াদে বসবাস করেন, তখন তাঁকে ‘প্রবাসী’ (Expatriate) বলা হয়। আইনি ভাষায় বলতে গেলে…
সৌদি আরবে একজন প্রবাসীর প্রধান পরিচয় হলো তার আকামা আকামা না থাকলে সে অবৈধ । কোনো কারণে যদি আকামার মেয়াদ শেষ হয়ে যায় সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং আপনি পুলিশের ঝামেলার পড়েন সব সমইয় পুলিশের ভয় থাকে । অনেক সময় কফিল বা কোম্পানি টাকা জমা না দেওয়ার কারণে ১ বছর, ২ বছর বা এর ও বেশি সময় আকামা এক্সপায়ার থাকে। ২০২৬ সালের বর্তমান কড়া আইনের যুগে দীর্ঘদিন আকামা না থাকলে জরিমানার টাকা বা ফি পাহাড় সমান হয়ে দাঁড়ায়। আজ আমরা জানবো আকামা এক্সপায়ার হলে কী করণীয় এবং ১ থেকে ৩ বছর পর্যন্ত নবায়নের জন্য মাকতাবুল আমল…
সৌদি আরবে বর্তমানে ‘কাফালা’ বা কফিল পরিবর্তন এর সিস্টেম টা আগের চেয়ে অনেক সহজ ডিজিটাল করা হয়েছে। কিন্তু সহজ হওয়ার পাশাপাশি এই কাফালা হওয়ার সময় অনেক প্রতারণার ও দালাল এর হারও অনেক বেড়েছে। অনেক সময় দেখা যায়, নতুন কফিল বা কোম্পানি অনেক লোভ দেখানো কথা বলে বা কথা দেয়, যে বেতম ৩ হাজার রিয়াল দিব থাকা খাওয়া সব আমার দালাল এর মত কিন্তু কাফালা হওয়ার পর দেখা যায় বাস্তব সম্পূর্ণ আলাদা পরে সব প্রবাসিরা বিপদে পড়ে । তাই আপনার বর্তমান কফিল থেকে নতুন কফিলের কাছে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিশেষ বিষয় অবশ্যই চেক করতে হবে। আজকের এই…
সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের জন্য তাদের কফিল বা কোম্পানির বর্তমান অবস্থা বা ‘নিতাকাত’ (Nitaqat) স্ট্যাটাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি শ্রম আইন অনুযায়ী, আপনার কোম্পানির কালার বা ক্যাটাগরির ওপর নির্ভর করে আপনার ইকামা নবায়ন, কফিল পরিবর্তন এবং অন্যান্য আইনি সুযোগ-সুবিধা। অনেক সময় কোম্পানি রেড স্ট্যাটাসে চলে গেলে প্রবাসীরা বিপাকে পড়েন। আজকের এই বিস্তারিত নিবন্ধে আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আপনার কোম্পানির লাল-সবুজ স্ট্যাটাস চেক করবেন এবং বিভিন্ন রঙের মানে কী। কোম্পানির কালার স্ট্যাটাস বা নিতাকাত কী? সৌদি সরকার তাদের শ্রম বাজারকে সুশৃঙ্খল করতে এবং সৌদি নিয়ম কানুন নিশ্চিত করার জন্য এই ‘নিতাকাত’ পদ্ধতি চালু…
সৌদি আরবে কর্মরত সকল প্রবাসী ভাই ও বোনেদের জন্য সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) শ্রম আইনে বেশ কিছু দিক দিয়ে পরিবর্তন এনেছে। বিশেষ করে যারা ইকামার মেয়াদ নিয়ে সমস্যায় আছেন বা কফিলের অনুমতি না পাওয়ায় কারণে চাকরি পরিবর্তন করতে পারছেন না, তাদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে সৌদি সরকার । আজকে আমরা আলোচনা করব কীভাবে ৩ মাস ইকামার মেয়াদ না থাকলে আপনি বর্তমান কফিলের অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার বা কফিল বা কোণ কম্পানির কাছে কাফালা বা ট্রান্সফার হতে পারবেন। সৌদি শ্রম আইনের নতুন নির্দেশনা ও প্রবাসীদের সুযোগ সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের …
সৌদি আরবে কফিল পরিবর্তন বা কাফালা হওয়ার সময় বাকি বা বকেয়া টাকা নিয়ে প্রবাসীদের মধ্যে অনেক মতভেদ আছে। অনেকে ধারণা করে যে , কাফালা হয়ে গেলে আগের সব বকেয়া টাকা পুরোনো কফিল বা আগের কফিল দিবে এবং নতুন কফিল শুধু নতুন বছরের য়াকামা করার টাকা দিবে। কিন্তু সৌদি আরবের বর্তমান ডিজিটাল শ্রম ব্যবস্থা এবং কিউয়া (Qiwa) পোর্টারের নিয়মগুলো একটু আলাদা। ভুল তথ্যের ওপর ভিত্তি করে কাফালা হইয়ে গেলে একবার পরে কয়েক হাজার রিয়ালের বিশাল টাকার ধাক্কা আপনার ওপর আসতে পারে। আজ আমরা জানবো ২০২৬ সালের আইন অনুযায়ী আকামা এক্সপায়ার থাকলে কাফালার খরচ এবং বকেয়া টাকা পরিশোধের প্রকৃত নিয়ম। প্রবাস গাইড…
সৌদি আরবে প্রবাসীরা অনেকে ড্রাইভিং লাইসেন্স করতে চায় বিশেষ করে যারা বাংলাসেশ থেকে নতুন আসছে বা এসে গাড়ি চালানো শিখছে তাদের জন্য ড্রাইভিং আসলে একটা লাইসেন্স থাকা কেবল একটি শখ নয়, বরং এটি একটি বড় যোগ্যতা। যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে, তারা সাধারণ শ্রমিকের চেয়ে অনেক বেশি বেতন পান এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আগে ড্রাইভিং লাইসেন্স করার জন্য ট্রাফিক অফিসে (দাল্লা) দৌড়া দৌরি করা লাগতো আর লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু ২০২৬ সালের ডিজিটাল যুগে এখন সবকিছুই শুরু হয় আপনার হাতের স্মার্টফোন থেকে। আজ আমরা জানবো সৌদি আরবে নতুন ড্রাইভিং লাইসেন্স করার লেটেস্ট নিয়ম, আবেদন করার ধাপসমূহ এবং এতে…
সৌদি আরবে একজন প্রবাসীর সবথেকে বড় সম্পদ হলো তার আকামা। আকামা না থাকলে সৌদি আরবে সব সমইয় পুলিশ এর ভইয়ে ভইয়ে থাকতে হইয় । এই আকামা দিয়েই আপনার সিম কার্ড কেনা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট—সবকিছু করতে হয় এই আকামা দিয়েই করতে হইয়। কিন্তু অনেক সময় দেখা যায়,প্রবাসিরা বিভিন্ন মোবাইল দোকানে যেমম রাস্তার পাশে মসজিদ এর সামনে পান্ডার সামনে সিম বিক্রি করে সেখান থেকে বেশির ভাগ প্রবাসিরা সিম কিনে আর বিপদে পড়ে । আপনি যখন এইগুলা জায়গা থেকে সিম কিনেন সেইগিলা অফিসিয়াল হইয় না অনেক কেনার সময় অসাধু বিক্রেতারা আপনার আঙুলের ছাপ (Fingerprint) ব্যবহার করে আপনার অজান্তেই অতিরিক্ত সিম তুলে…
সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের জন্য বাড়ি যাওয়ার আনন্দই একটা আলাদা অনুভূতি । কিন্তু এই আনন্দের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ কাগজটি হলো ‘খুরুজ আওদা’ বা এক্সিট-রিএন্ট্রি ভিসা সেটা আপনারা অনেকে জানেন । অনেক সময় দেখা যায় যে , প্রবাসীরা ছুটিতে দেশে যাওয়ার পর ভিসার মেয়াদ ভুলে যান অথবা কফিল বা কম্পানি আপনাকে ঠিক কতদিনের ছুটি দিছে তা নিয়ে নিশ্চিত হতে পারেন না। মনে রাখবেন, ছুটির মেয়াদ এক দিন পার হয়ে গেলেও আপনি আর সৌদি আরবে ফিরতে পারবেন না এবং আপনাকে ৩ বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হতে পারে। ২০২৬ সালের বর্তমান নিয়মে আপনি ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে ছুটির ভিসার বিস্তারিত চেক…
গামকা (Wafid) মেডিকেল কি এবং কেন প্রয়োজন? সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং আরব আমিরাতসহ জিসিসি (GCC) ভুক্ত দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই গামকা মেডিকেল (GAMCA Medical) বা বর্তমানের Wafid Medical করা বাধ্যতামূলক। এটি মূলত একটি স্বাস্থ্য পরীক্ষা যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, আপনার শরিরে কোনো সংক্রামক ব্যাধি বা বড় ধরনের কোন রোগে আক্রান্ত কি না। যদি আক্রান্ত হোন বড় কোন রোগে তাহলে তারা আগেই বাদ দিয়ে দিবে যে আপনি বিদেশে যেতে পারবেন না তাই আপনি গামকা মেডিকেল করানোর আগে নিজের এলাকার কোন হাসপাতালে গিয়ে ফুল চেকাপ করিয়ে নিবেন । কারন গামকা মেডিকেল রিপোর্টে ‘ফিট’ (Fit)…
বর্তমান ডিজিটাল বাংলাদেশে পাসপোর্ট সেবাকে আরও উন্নতভ, নিরাপদ এবং সহজ করার উদ্দেশ্যে ই-পাসপোর্ট (e-Passport) কার্যক্রম একটি মাইলফলক। আপনি যে দেশেই থাকুন বা প্রবাসে, বিশেষ করে সৌদি আরবের মতো দেশে, আপনার একটি বৈধ ই-পাসপোর্ট থাকা অত্যন্ত জরুরি। আজকের আর্টিকেলে আমরা ই-পাসপোর্ট আবেদনের নিয়ম, ফি এবং সৌদি আরব থেকে আবেদনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ই-পাসপোর্ট কী এবং কেন এটি প্রয়োজনীয়? ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে যার ভিতরে আপনার সকল তথ্য থাকে । এই চিপে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য, ছবি এবং আঙুলের ছাপ সংরক্ষিত থাকে। এর সবথেকে বড় সুবিধা হলো ‘ই-গেট’ (e-Gate) সুবিধা, যার মাধ্যমে বিমানবন্দরে কোনো লাইনে…
প্রবাসী কার্ড: প্রবাসীদের জন্য সরকারের নতুন উদ্যোগ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এক নতুন সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকার। বিদেশে কর্মরত লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত টাকা বৈধ পথে দেশে পাঠানোর জন্য উৎসাহিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার প্রবাসিদের দেওয়া হবে বিশেষ ‘প্রবাসী কার্ড’। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,যে আগামী দুই মাসের মধ্যেই এই কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। কেন এই প্রবাসী কার্ড? অনেক দিন ধররে প্রবাসিরা হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান সরকার প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি দিতে এবং তাদের জীবনযাত্রাকে সহজ করতে এই স্মার্ট কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছে। এর…
বিদেশের সকল ইমারজেন্সি হেল্পলাইন ও দূতাবাসের নাম্বার প্রবাস জীবন যেমন স্বপ্ন পূরণের, তেমনি মাঝেমধ্যে তা কঠিন চ্যালেঞ্জের সামনে পরতে হয়। বিদেশের মাটিতে হুট করে কোনো বিপদে পড়লে বা আইনি কোন সমস্যা তে পরলে সবচাইতে বেশি প্রয়োজন হয় সঠিক তথ্যের। অনেক সময় আমরা জানি না কোন দেশে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের নাম্বার কত, অথবা বাংলাদেশ দূতাবাসের সাথে কীভাবে আমরা যোগাযোগ করবো। আজকের টাকার রেট দেখুন আজকের সোনার রেট দেখুন আপনার এই দুশ্চিন্তা দূর করতেই ‘প্রবাস গাইড’ নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশেড় জরুরি হেল্পলাইন নাম্বার। এখানে আপনি সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ…
বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট একটি অপরিহার্য দলিল । বর্তমানে ই-পাসপোর্টের ব্যাপক প্রচলন থাকলেও, এমআরপি (Machine Readable Passport) বা মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে এখনো মানুষের মনে অনেক নানা রকমের প্রশ্ন ও জিজ্ঞাসা রয়েছে। বিশেষ করে যারা প্রবাসে আছেন বা যাদের এখনো এমআরপি রয়েছে, তাদের জন্য ২০২৫-২৬ সালের নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। আজকের টাকার রেট আজকের সোনার রেট এমআরপি (MRP) পাসপোর্ট কী এবং এর পূর্ণরূপ এমআরপি-এর পূর্ণরূপ হলো Machine Readable Passport। এটি এমন এক ধরনের পাসপোর্ট যাতে একটি বিশেষ ডাটা জোন (MRZ) বা বিস্থাতারিত থাকে, যা অপটিক্যাল ক্যারেক্টার রিডার মেশিনের সাহায্যে দ্রুত পড়া যায়। ২০১০ সালে বাংলাদেশে প্রথম এটি চালু করা হয়।…
